Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মামলার গ্যারাকলে স্বন্দ্বীপ সোসাইটি ইউএসএ : ৭ জনের বিরুদ্ধে শোকজ জারী, মামলার পরবর্তী তারিখ ৮ জানুয়ারী

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: January 2, 2020 | 10:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেব পরিচিত সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি’র পর এবার সদ্য সমাপ্ত নির্বাচন ঘিরে মামলার গ্যারাকলে পড়লো প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন স্বন্দ্বীপ সোসাইটি ইউএসএ। গত ১৬ নভেম্বর ব্রুকলীনে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ঐ নির্বাচনে সদস্যরা সরাসরি গোপন ভোট প্রদান করেন। পরবর্তীতে নির্বাচনের নানা অভিযোগ উঠে। আর এই অভিযোগ সমূহের সুরাহা না হওয়ায় সংগঠনটির একাধিক সদস্য বাদী হয়ে ব্রুকলীনের কিংস কাউন্টির সুপ্রীম কোর্টে মামলা দায়ের করেছেন। খবর ইউএনএ’র।

উল্লেখ্য, সদস্য সমাপ্ত নির্বাচনে দুটি প্যানেল ছাড়াও একজন সভাপতি পদে স্বতন্ত্রভাবে প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ‘পান্না-আলাউদ্দিন’ প্যানেল-কে বিজয়ী ঘোষণা করলে প্রতিদ্বন্দি প্যানেল ‘আমিন-সাইফুল’ প্যানেল নির্বাচনে নানা অভিযোগ তুলে ঐ নির্বাচন এবং নির্বাচিনী ফলাফল প্রত্যাখ্যান করে। ইসি’র ঘোষণা মতে নির্বাচনে সভাপতি পদে আব্দুর মান্নান পান্না পুন: নির্বাচিত এবং এস এম আলাউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে গত ১৭ নভেম্বরের নির্বাচনে ইসি’র একগুয়েমী সহ নানা অভিযোগ এনে সংগঠনের তিন সদস্য যথাক্রমে এ কে মিয়া হানিফ, ইদ্রিস আলম ও মোহাম্মদ আলাউদ্দিন বাদী হয়ে গত ২৩ ডিসেম্বর সোমবার ২০১৯ ব্রুকলীনের কিংস কাউন্টির সুপ্রীম কোর্টে মামলা দায়ের করেছেন (মামলার ইনডেস্ক নং ৫২৭৭৮১/১৯)। মামলায় সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল মান্নান পান্না, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার নূরেছ ছফা, নির্বাচন কমিশনের সদস্য যথাক্রমে মোহাম্মদ এ সুজন, লুৎফুল করীম, সাঈদ এ হোসাইন ও মোহাম্মদ তোহা-কে বিবাদী করা হয়েছে এবং এই ৭ জনের বিরুদ্ধে শোকজ জারী করা হয়েছে। মামলার পরবর্তী তারিখ আগামী ৮ জানুয়ারী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV