Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মামুন’স টিউটোরিয়ালে প্রতি শুক্রবার ‘ফ্রি ম্যাথ ওয়ার্কশপ’!

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: August 3, 2014 | 2:39 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: নিউইয়র্কে স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের জন্য প্রবাসের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে ফ্রি ‘ম্যাথ ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হচ্ছে। মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস শাখায় প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে এ ‘ম্যাথ ওয়ার্কশপ’ এর আয়োজন করা হয়।
জানা যায়, প্রতি বছর বিপুল সংখ্যক বাঙালি ছাত্রছাত্রী নিউইয়র্কের বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী নিউইয়র্কের মামুন’স টিউটোরিয়ালের। প্রতিষ্ঠানের কর্ণধার ও হাই স্কুল ম্যাথ টিচার প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, তিনি তার শিক্ষকতার অভিজ্ঞতা, মেধা, মনন, শ্রম, পরামর্শ, নিজস্ব স্টাইল অনুসরণ, সময়োপযোগী শিক্ষা কোর্স প্রণয়ন, শিক্ষার্থীদের সন্তানের মতো গড়ে তোলার প্রত্যয় সর্বোপরি কমিউনিটির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে মামুন’স টিউটোরিয়াল সদা সর্বদা কমিউনিটির সেবায় নিয়োজিত।
তিনি জানান, মামুন’স টিউটোরিয়ালের সহযোগিতায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী প্রতি বছর সিটির বিভিন্ন স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। ভর্তির সুযোগ পাচ্ছে ভালো কলেজেও। তাদের মধ্যে কেউ কেউ শিক্ষার পাশাপাশি অন্যান্য মেধাভিত্তিক ক্যাটাগরিতেও নিজেদের উৎকর্ষতাকে ছাড়িয়ে নিজেদের নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। হয়ে উঠছেন বাঙালি কমিউনিটির গর্ব।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্রঙ্কসের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুনস টিউটোরিয়ালের দ্বিতীয় শাখা সম্প্রতি চালু হয়েছে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে। ৩৭-২১, ৭২ স্ট্রিটের দোতলায় (টক অব দ্য টাউন রেস্টুরেন্টের ওপরে) সুপরিসর স্থানে এই শাখাটি চালু হয়েছে। জ্যাকসন হাইটসে দ্বিতীয় শাখা চালুর খবরে হুমড়ি খেয়ে পড়ে বাঙালী কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির ছাত্রছাত্রীরা। নতুন ছাত্রছাত্রী ছাড়াও অন্যান্য টিউটোরিয়ালের ছাত্রছাত্রীরাও তার এখানে ভীড় জমাচ্ছেন। যার জন্য ব্রঙ্কসের মতো জ্যাকসন হাইটস শাখায়ও ছাত্রছাত্রীদের স্থানের সংকুলান দিতে হিমসিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, তার টিউটোরিয়ালে ছাত্রছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয়। হোমওয়ার্কে সহায়তাসহ অন্যান্য বিষয়ে পড়াশুনার কোর্সও রয়েছে মামুনস টিউটোরিয়ালে। নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখানে ছাত্রছাত্রীদের পাঠদান করছেন নিয়মিত। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকান স্কুল ও কলেজের মেধাবী ছাত্রছাত্রীরাও।
শেখ আল মামুন জানান, তার এখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২ গ্রেড পর্যন্ত ছাত্রছাত্রীদের আফটার স্কুল, উইকেন্ড হোমওয়ার্কসহ সিটি এবং স্টেটের প্রস্তুতি সহায়তা দেয়া হয় আন্তরিক পরিবেশে। তিনি জানান, তার প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টায় অনেক ছাত্রছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। তার এই প্রতিষ্ঠান থেকে কোচিং করে অনেক ছাত্রছাত্রী সিটির স্পেশালাইজড হাইস্কুল ছাড়াও এসএটিতে ভালো স্কোর করে টপ টিয়ারের কলেজেও ভর্তি হয়েছে।
মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রিন্সিপাল শেখ আল মামুন অভিযোগ করেন, জ্যাকসন হাইটসে তার দ্বিতীয় শাখাটি চালুর পর তার সাফল্যে ঈর্ষানিত হয়ে একটি পুরানো ও প্রতিষ্ঠিত টিউটোরিয়াল বিভিন্নভাবে তার স্বভাবিক কার্যক্রমে বাধার সৃষ্টি করছে। শেখ আল মামুন অভিযোগ করেন, ৭৩ স্ট্রিটে প্ল্যায়ার বিতরণকালে ৭৩ স্ট্রিটের ওই টিউটোরিয়ালটির পক্ষ থেকে মামুন’স টিউটোরিয়ালের প্ল্যায়ার বিতরণে বাধার সৃষ্টি করা হয়। এমনকি ৭৩ স্ট্রিটের ওই টিউটোরিয়ালটির কতিপয় শিক্ষক মামুন’স টিউটোরিয়ালে গিয়ে মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রিন্সিপাল শেখ আল মামুনকে বিভিন্নভাবে হেনাস্তা করেন। যা তিনি ৭৩ স্ট্রিটের ওই টিউটোরিয়ালটির ব্যবস্থাপনা কতৃপক্ষকেও জানিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, জ্যাকসন হাইটসে মামুন’স টিউটোরিয়াল শাখা খোলার পরই একটি মহল ব্যবসায়িক প্রতিপক্ষ ভেবে তাকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করছে। শেখ আল মামুন বলেন, মামুন’স টিউটোরিয়ালটি আমার ব্যবসা প্রতিষ্ঠান নয়। এটি একটি সেবা প্রতিষ্ঠান। এর মাধ্যমে আমি কমিউনিটির সেবা করার চেষ্টা করছি। এ প্রতিষ্ঠানটির মাধ্যমে আমি কমিউনিটির প্রতি আমার ঋণ শোধ করার চেষ্টা করছি মাত্র। তিনি এ প্রসঙ্গে মামুন’স টিউটোরিয়ালকে ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেবে অহেতুক অসুস্থ্য প্রতিযোগিতায় মেতে ওঠা থেকে বিরত থাকার আহ্বান জানান ব্যবসায়িক টিউটোরিয়াল প্রতিষ্ঠান সমূহকে। এব্যাপারে কমিউনিটির সকলের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন শেখ আল মামুন।
মামুন’স টিউটোরিয়ালের সেবা নিতে নি¤œ ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মামুন’স টিউটোরিয়াল- ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০, ৭১৮-৫০৭-২১১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV