মায়ামী ৩১তম ফোবানা সম্মেলন: যোগাযোগের জন্য বিস্তারিত তথ্য প্রকাশ
মায়ামী, ফ্লোরিডা: আগামী ৬, ৭ ও ৮ অক্টোবর শুক্র শনি ও রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামী শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩১তম আসর। “মানবতার জন্য ঐক্য” এই স্লোগান নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে কলম্বাস ডে উইকেন্ডে তিন দিনবাপী অনুষ্ঠিতব্য এই ফোবানা সম্মেলন হায়াত রিজেন্সি মায়ামী, ৪০০ সাউথ ইষ্ট সেকেন্ড এভিনিউ, মায়ামী, ফ্লোরিডা ৩৩১৩১, যুক্তরাষ্ট্র এ অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে যোগাযোগের যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে এবং যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ফোবানা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ এমরান ৫৬১-৩৮৯-৮৮৪৪, আহ্বায়ক এম রহমান জাহির ৫৬১-৮৭৬-২২৫৫, মেম্বার সেক্রেটারি আশরাফ আহমেদ ৫৬১-৯৮৫-৩১৬২, সেমিনার ও লিয়াজোঁ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ৯৫৪-৮১৮-২৯৭০, সিনিয়র এক্সেকিউটিভ কো-কনভেনর ওসমান চৌধুরী অপু ৯৫৪-৩০৪-০৬৫৫, ম্যাগাজিন কমিটির চেয়ারম্যান রফিকুল হক ৯৫৪-৮৯২-৩০৯৪, সিনিয়র এক্সেকিউটিভ কো-কনভেনর রানা হক ৯৫৪-৮৭৩-১৪১১, কালচারাল কমিটির চেয়ারম্যান এ বি এম গোলাম মুস্তাফা ৭৫৪-২৪৬-২৮০১, বিজ্ঞাপন সিনিয়র এক্সেকিউটিভ সেক্রেটারি ফারুক সরকার ৯৫৪-৯৯৩-০৯৬৯, চেয়ারম্যান আউয়াল দয়ান ৭৮৬-২৭৭-৭১৬০, ষ্টল ও বুথ কমিটির চেয়ারম্যান রেজাউল ইসলাম ৯৫৪-৩১৯-৬০০৯, অথবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম ৯৫৪-৫৯৯-৪২৮৮, হোটেল রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান কবির চৌধুরী তুহিন ৫৬১-৯৮৫-৩২৩৩ এর সাথে যোগাযোগ করার জন্য স্বাগতিক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া নিউজ এবং মিডিয়া এবং মিডিয়া সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য কমিটির চেয়ারম্যান শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া অন্যান্য তথ্যের জন্য ইমেইল Email: [email protected] অথবা টোল ফ্রি নম্বর ১-৮০০-২৭২-৫৭৬৭ এ কল করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সম্মেলনকে সামনে রেখে হোটেল বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছেন ৩১তম ফোবানা সম্মেলনের কনভেনার এম রহমান জহির ও সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ। প্রতিদিন ডিসকাউন্ট মুল্য ১৪৯ ডলারে এই হোটেল বুকিং চলবে ৩১ শে আগষ্ট পর্যন্ত। অনলাইনে হোটেল বুকিং এর জন্য এই লিংকে (https://aws.passkey.com/gt/72898337?gtid=f61a907fc6ee89862b823ec4e82eb9d8) ক্লিক করে হোটেল বুকিং দেয়া যাবে। এছাড়া টেলিফোন ৩০৫-৩৫৮-১২৩৪ নাম্বারে কল করে রির্জাভেশনের জন্য “BANGLADESH ASSOCIATION OF” এই কোডটি প্রদান করতে হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হোটেল বুকিং দেয়া যাবে ১৬৯ ডলার মুল্যে এবং অক্টোবরে হোটেল বুকিং এর জন্য দিন প্রতি ২০০ ডলারের উপরে গুনতে হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্মেলনের কনভেনার এম রহমান জহির জানিয়েছেন, ৩১তম ফোবানা সম্মেলন উপলক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সম্মেলনে অংশগ্রহনে আগ্রহীদের দ্রুত হোটেল বুকিং দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তানাহলে পরে হয়ত হোটেল রুম পাওয়া বেশ কষ্টকর হবে। ফ্লোরিডার মায়ামীতে অনুষ্ঠিতব্য ৩১তম ফোবানা সম্মেলনে প্রবাসের সবাইকে সপরিবারে আমন্ত্রন জানিয়েছেন স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ এমরান, কনভেনার এম রহমান জহির, সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ, লিয়াঁজো কমিটির প্রধান আতিকুর রহমান ও প্রধান উপদেষ্ঠা আব্দুল ওয়াহেদ মাহফুজ। সাংস্কৃিতিক কমিটির চেয়ারম্যান এ বি এম গোলাম মোস্তফা ফোবানার সব অংগসংগঠনগুলোকে রেজিস্ট্রেশন করার আহবান জানান।আমাদের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন http://fobana2017.fobanaonline.com অথবা রেজিস্ট্রেশন চেয়ারম্যান তামান্না আহমেদ এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ৫৬১-৯৮৫-৩৮৬২।
মানবতার জন্য ঐক্য” এই স্লোগান নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে ফোবানা সম্মেলনকে সামনে রেখে আগামী ১৩ মে শনিবার নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ৩১তম ফোবানার স্বাগতিক কমিটি কর্তৃক আয়োজিত এই সাংবাদিক সম্মেলন পালকী সেন্টার, ৩৭-২২, ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্কে দুপুর একটার সময় অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে ৩১তম ফোবানা সম্মেলনের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হবে।
সাংবাদিক সম্মেলনে দেশের ও প্রবাসের সকল সাংবাদিক বৃন্দকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন স্বাগতিক কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ এমরান, কনভেনার এম রহমান জহির ও সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ।এ সম্মেলনে উত্তর অামেরিকার বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ যোগদান করবেন।
ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আজাদুল হক আজাদ, এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু, জয়েন্ট সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, সদস্য আরিফ আহমেদ, স্বাগতিক কমিটির প্রেস ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শিব্বীর আহমেদ প্রমুখ সহ ই,সি কমিটির কর্মকর্তারা অনেকেই উপস্হিত থাকবেন বলে অাশা করা যাচ্ছে। এদিকে ফ্লোরিডা থেকে স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ ১২ ই মে নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন।স্বাগতিক কমিটির পক্ষ থেকে অারো জানানো হয় প্রতিদিনের প্রবেশ মূল্য জনপ্রতি ১৫ ডলার, তিন দিনের জন্যে ৩০ ডলার জনপ্রতি ধার্য করা হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ