Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়ছে বিশ্বে

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: November 21, 2011 | 2:52 PM

চিকিৎসার অযোগ্য ব্যাকটেরিয়া সংক্রমণের একটি ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে বিশ্ব। সব অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধি এবং নতুন ওষুধ আবিষ্কারের আগ্রহ কমে যাওয়ায় এ আশঙ্কা করা হচ্ছে।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (ইসিডিসি) গত বৃহস্পতিবার জানিয়েছে চিকিৎসায় কাজ হয় না—এমন সংক্রমণের রোগীর সংখ্যা ইউরোপে দিন দিন বাড়ছে। এর অন্যতম কারণ কে. নিউমোনি নামের একধরনের ব্যাকটেরিয়া। সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক কার্বাপিনেমও প্রতিরোধ করতে পারে না এ ব্যাকটেরিয়া। ইসিডিসির পরিচালক মার্ক স্প্রিংগার বলেন, ‘পরিস্থিতি খুবই ভয়াবহ। এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা প্রয়োজন।’
এদিকে যুক্তরাজ্যের হেলথ প্রোটেকশন এজেন্সির এক জরিপে দেখা গেছে, ব্রিটিশদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ বিশ্বাস করে যে বেশির ভাগ ঠান্ডা-সর্দিজনিত সমস্যায় অ্যান্টিবায়োটিক কাজ করে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে না। বেশির ভাগ শ্বাসনালির সংক্রমণই হয় ভাইরাস থেকে। ওই জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের একজন বেচে যাওয়া অ্যান্টিবায়োটিক পরে ব্যবহারের জন্য রেখে দেন যা বিপজ্জনক। বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV