Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

মারা গেলেন ৩০০ সন্তানের বাবা ও ১৩০ নারীর স্বামী

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: October 13, 2010 | 1:57 AM

এএফপি: ধরাধাম ছেড়ে চলে গেলেন বহুবিবাহ করে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া অ্যাসেনটুস আকুকু। গত ৩ অক্টোবর মৃত্যুর আগে তিনি রেখে গেছেন ৩০০ সন্তান। বিয়ে করেছেন ১৩০ বার। খবর আফ্রিক-নিউজের।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তবে কেনিয়ার মানুষের গড়আয়ু সাধারণত ৫৪ বছর। সেখানে অ্যাসেনটুস আকুকুর দীর্ঘ ৯৪ বছরের জীবন অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। একইসঙ্গে ১৩০ বার বিয়ের পিঁড়িতে বসা এবং ৩০০ সন্তানের বাবা হওয়ার মতো দুর্লভ ঘটনা নারীপ্রেমী এ পুরুষের দীর্ঘজীবনে যেন আরও রং চড়িয়েছে। যার জন্য তিনি এমনকি আন্তর্জাতিক খ্যাতি পর্যন্ত পেয়েছেন।
আকুকু প্রথমবার ১৯৩৯ সালে এবং শেষবার ১৯৯২ সালে বিয়ে করেন। এর মধ্যে আবার ৩০ বার বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটে।
আকুকুর সময়ে বহু বিবাহের ব্যাপারটা কেনিয়ার ঐতিহ্য।
এক সময় এই নিয়ম অনেক জনপ্রিয় হলেও ধীরে ধীরে এর জনপ্রিয়তা অনেক কমে আসছে। কেননা দেশটির বহু নারীই বর্তমান সমাজে সমতা অর্জন করছেন এবং এদের অধিকাংশই কখনো বহুপত্নীকদের বিয়ে করবেন না।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ