Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

মার্কিন অভিবাসন ব্যবস্থায় সংস্কার : সতর্কভাবে এগোচ্ছেন ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: January 29, 2013 | 5:02 PM

বারাক ওবামা

অভিবাসন ব্যবস্থায় সংস্কার প্রশ্নে সতর্কতার সঙ্গে পা বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সংস্কার প্রস্তাবে সমর্থন দেওয়ার মাধ্যমে রিপাবলিকানদের রাজনৈতিক সুবিধা আদায়ের সুযোগ দিতে চান না তিনি। যুক্তরাষ্ট্রের এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ হওয়ার পথ খুলে দিতে গত সোমবার অভিবাসন সংস্কার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির আটজন প্রভাবশালী সিনেটরের গঠিত কমিটি ওই পরিকল্পনায় সমর্থন দিয়েছে। যুক্তরাষ্ট্রের হিসপানিক ভোটারদের ক্রমবর্ধমান ক্ষমতার বিষয়টি মাথায় রেখে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় ওবামা আবার নেভাডা অঙ্গরাজ্য সফরে যাচ্ছেন। অভিবাসনব্যবস্থায় সংস্কারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে হিসপানিকেরা। যুক্তরাষ্ট্রে ভোটের রাজনীতিতে ক্রমবর্ধমানভাবে শক্তিশালী হয়ে ওঠা হিসপানিকরা অভিবাসন প্রশ্নে রিপাবলিকান পার্টির অবস্থানে সন্তুষ্ট নয়। মূলত আগামী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিসপানিক ভোটারদের ভূমিকার বিষয়টি মাথায় রেখেই রিপাবলিকান দলের চারজন প্রভাবশালী সিনেটর অভিবাসন পরিকল্পনায় সই করেছেন বলে মনে করছে ওবামা প্রশাসন। ওবামা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিশ্বাস, ওয়াশিংটনের তিক্ত রাজনৈতিক প্রেক্ষাপটে এই অভিবাসন সংস্কারের বিষয়টি একটি বিরল উদাহরণ হয়ে উঠতে পারে। কেননা, উভয় দলই এখানে একে অন্যকে সহযোগিতা করছে। অভিবাসন সংস্কার পরিকল্পনায় সমর্থনের মাধ্যমে রিপাবলিকানরা রাজনৈতিক বিজয় অর্জনের চেষ্টা করছেন। তবে তাঁদের এমন কোনো সুযোগ দিতে চাইবেন না ডেমোক্র্যাটরা। লাস ভেগাসে বক্তব্য দেওয়ার সময় ওবামাও এ বিষয়ে সতর্ক থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ওবামার এখন আসল চ্যালেঞ্জ অভিবাসন পরিকল্পনার ব্যাপারে জনসমর্থন আদায়। আবার ওবামা তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের এই সংস্কার প্রক্রিয়ায় যুক্ত রাখতে চাইবেন, যাতে অভিবাসন সংস্কারের বিষয়ে রিপাবলিকানরা ওবামার বিরোধিতা করতে না পারেন। এএফপি ও রয়টার্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ