Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

মার্কিন অর্থনীতিবিদদের বিকল্প পথ খোঁজার পরামর্শ সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: February 9, 2013 | 11:59 AM

অনলাইন ডেস্ক : ঋণসংকট অবসানে মার্কিন সরকার যে ব্যয়সংকোচনের পথ বেছে নিয়েছে, সেটি সফল হবে না বলে মত দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। আসছে ১ মার্চ থেকে দেশটিতে নতুন ব্যয়-সংকোচননীতি কার্যকর হতে যাচ্ছে। হাফিংটন পোস্টের খবরে বলা হয়, ক্লিনটন আজ শনিবার দেশটির কংগ্রেসের প্রতিনিধিদের ঋণসংকটের সমাধানে বিকল্প পথ খোঁজার আহ্বান জানিয়েছেন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধিদের ককাসের সভায় বিল ক্লিনটন নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের পরামর্শকে উদ্ধৃত করে ‘প্রচলিত কৃচ্ছ্রনীতির’ বিরোধিতা করেন। ক্লিনটন বলেন, প্রচলিত কৃচ্ছ্রনীতি দিয়ে বর্তমান ঋণসংকটের সমাধান করা যাবে না। পল ক্রুগম্যান চলমান উদ্যোগগুলোর বিরোধিতা করে ঠিক কাজই করেছেন। প্রবৃদ্ধিহীনতার সময়ে যাঁরা ব্যয়সংকোচনের পথ বেছে নিয়েছেন, তাঁরা সরকারি ব্যয় না কমিয়ে রাজস্ব আদায় বাড়াতে চাইছেন। কারণ, তাঁরা নিম্নমুখী প্রবৃদ্ধির দিকে চলছেন এবং এটা চলতে থাকলে দেশ আবারও মন্দার মধ্যে পড়বে। ক্রুগম্যান সব সময়ই সরকারের ব্যয়-সংকোচননীতির বিরুদ্ধে কথা বলেছেন। আজ টেলিভিশনে হাফ পোস্ট লাইভ নামের এক সাক্ষাত্কার অনুষ্ঠানে ক্রুগম্যান এ নীতির বিরোধিতা করে বলেন, এটি ‘মানুষের ওপর অনৈতিক গবেষণা’। তিনি আরও বলেন, ‘দেশগুলো ব্যয়-সংকোচননীতির দিকে পরিমরি করে ছুটছে, আর এসব নীতি অবলম্বন করে কী ফল হয়, তা আমরা সহজেই দেখতে পারছি।’ ক্লিনটন দীর্ঘদিন থেকে ব্যয়সংকোচনের প্রতিবাদ করছেন। গত মে মাসে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেছিলেন, ‘ব্যয়সংকোচনের পরামর্শ মেনে যা করা হয়েছে, সেগুলো সাক্ষ্য দেয় যে এ নীতি অকার্যকর।’ গত জুন মাসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কণ্ঠ মিলিয়ে ক্লিনটন বলেছিলেন, ‘কোনো ব্যয়সংকোচনই বাজেটে ভারসাম্য আনবে না।’ ওবামা গত মঙ্গলবার আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ব্যয়-সংকোচননীতি কার্যকর হওয়ার সময় আরও কয়েক মাস পিছিয়ে দেওয়ার লক্ষ্যে স্বল্পমেয়াদি পরিকল্পনা হাতে নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান। সামনের এক দশকে চার লাখ কোটি ডলারের ঘাটতি পূরণে কোন নীতি গ্রহণ করা হবে, তা এখনো ঠিক করে উঠতে পারেনি সরকার ও কংগ্রেস। ক্লিনটনের মতোই ওবামা ব্যয়সংকোচনের কুফল এড়াবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ