মার্কিন ওষুধের মূল্য বিশ্বের মধ্যে সর্বনিম্ন করার প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, দেশের জনগণকে কিভাবে সবচেয়ে কম দামে ঔষধ দেয়া যায় সেটা নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করার বিষয়ে আমরা কাজ করছি। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে শুক্রবার তিনি বলেন, বছরের পর বছর ধরে বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের ওষুধের জন্য আমাদের চেয়ে অনেক কম ব্যয় করতে হচ্ছে। এক্ষেত্রে কোন কোন দেশের ব্যয় আমাদের চেয়ে শতকরা ৬০ ভাগ থেকে ৭০ ভাগ পর্যন্ত কম।’ ইয়ন, এএফপি।
ট্রাম্প দীর্ঘদিন ধরে এ সুবিধা নেয়ার জন্য ওষুধ কোম্পানিগুলোকে দোষারোপ করেন।
ট্রাম্প বলেন, ‘কানাডার মতো বিশ্বের আরো অনেক দেশ আমাদের চেয়ে কম দামে ওষুধ বিক্রি করতে পারলে আমরা কেন পারবো না? প্রেসিডেন্ট ঘোষণা দেন যে তিনি ‘নির্বাহী আদেশ জারি করে’ ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করবেন।
উল্লেখ্য, এ মাসের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে টেলিভিশনে বাণিজ্যিক প্রচারণাকালে ওষুধ কোম্পানিগুলোকে তাদের উৎপাদিত ওষুধের মূল্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’