Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মার্কিন কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রাপ্তি উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে ড.ইউনূসকে সম্বর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: April 17, 2013 | 9:44 AM

 এনা :
মার্কিন কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রাপ্তির উপলক্ষে ১৫ এপ্রিল অপরাহ্নে নিউইয়র্কে
জাতিসংঘ সদর দফতরে ইউএন ফাউন্ডেশনের পক্ষ থেকে ড. মুহম্মদ ইউনূসকে সম্বর্ধনা জ্ঞাপন
করা হয়। এ অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতিসংঘের উপমহাসচিব জ্যান এলিয়েসন। অনুষ্ঠানে
জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে ড. ইউনূসকে
আগাম অভিনন্দন জানান এবং তার উদ্ভাবিত ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবস্থার চিন্তা-ধারা
পিছিয়ে থাকা বিশ্বে আরো ব্যাপকভাবে বিস্তৃত করার সংকল্প ব্যক্ত করেন। অনাড়ম্বর
পরিবেশে আন্তরিক এ সম্বর্ধনায় অভিভূত এবং কৃতজ্ঞ ড. মুহম্মদ ইউনূস বলেন, এমন একটি
সংস্থার সাথে সম্পৃক্ত হতে পেরে আমি ব্যক্তিগতভাবে যেমন সম্মানীতবোধ করেছি,
তেমনিভাবে গ্রামীণ পরিবারের সকল সদস্য উপকৃত হয়েছেন। তারা এ ফাউন্ডেশনের মাধ্যমে
আন্তর্জাতিক কর্মকান্ডের ধারণা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন-যার ছাপ পড়ছে বাংলাদেশের
বিভিন্ন কর্মকান্ডে। উল্লেখ্য, ১৭ এপ্রিল বুধবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময়
বুধবার রাত ৯টার পর) কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রদান করা হবে যুক্তরাষ্ট্রের রাজধানী
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কংগ্রেসের উভয়কক্ষের যৌথ এক অনুষ্ঠানে। এতে যোগদানের জন্যে
বিভিন্ন দেশের সমাজকর্মী, সাংবাদিক, পেশাজীবী, কবি, সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রী,
নোবেল পুরস্কার বিজয়ীরা এসেছেন আমেরিকায়। বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরকেও
আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে ১৪ এপ্রিল তথা পয়লা বৈশাখ সন্ধ্যায় নিউইয়র্ক
সিটির একটি মিলনায়তনে ড. মুহম্মদ ইউনূসের এ বিশাল প্রাপ্তি উপলক্ষে তারই কন্যা
মনিকা ইউনূস বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করেন। মনিকা ইউনূসের সংগঠন ‘সিঙ ফর হোপ’র
এ অনুষ্ঠানে বাংলা বর্ষবরণের আমেজে সকলে অংশগ্রহণ করেন। জাতিসংঘের সহকারী মহাসচিব
থমাস স্টেলজার ছিলেন অতিথির অন্যতম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV