Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

মার্কিন কংগ্রেসে ‘পুলিশী আইন সংস্কার’র বিল

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: June 9, 2020 | 12:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন কংগ্রেসে ডেমক্র্যাটরা ‘পুলিশী আইন সংস্কার’ বিল উত্থাপন করেছে। রাজপথের দাবির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পুলিশী আচরণের সংস্কারের জন্যে ৮ জুন কংগ্রেসে ‘জাস্টিস ইন পোলিশিং অ্যাক্ট ২০২০’ শিরোনামে বিল উত্থাপন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিল উত্থাপনের দিন অবশ্য বলেছেন, পুলিশ অফিসারের ৯৯% ই খুবই ভদ্র এবং দায়িত্বে নিষ্ঠবান। ট্রাম্পের আইন মন্ত্রী বিল বার বলেছেন, গুটি কতক দুষ্ট অফিসারের জন্যে সকলকে অভিযুক্ত করার অবকাশ নেই।

তবে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির অনেক সিনেটর ও কংগ্রেসম্যান ইতিমধ্যেই জনতার আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করেছেন। কেউ কেউ শরিক হয়েছেন পুলিশী বর্বরতা এবং বর্ণবাদ নির্মূলের প্রতিবাদ মিছিলেও।

মিনেসোটা স্টেটের মিনিয়াপলিস সিটির একটি স্টোরে ২০ ডলারের জাল নোট দিয়ে কিছু ক্রয়ের অভিযোগে ২৫ মে সেখানকার পুলিশ গ্রেফতার করে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে। হাতকড়া পরানোর পর ফ্লয়েডকে রাস্তায় ফেলে দিয়েই তার ঘাড়ে হাঁটু চাপা দিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। ঘটনাটি পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রচার ও প্রকাশ হয়। এর পর সারা যুক্তরাষ্ট্রে গড়ে উঠে তুমুল বর্ণবাদ বিরোধী আন্দোলন। বর্ণবাদ বিরোধী এ আন্দোলন ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। যুক্তরাষ্ট্রের অর্ধশত সিটিতে গতকালও পুলিশের ঐ বর্বরতার নিন্দা, প্রতিবাদ এবং পুলিশী আইন সংস্কারের দাবি তোলা হয়েছে। পুুলিশ বাহিনী ভেঙ্গে দেয়া বা বাজেট কমিয়ে দেয়ার দাবিও তোলা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ