Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

মার্কিন কংগ্রেসে বাংলাদেশী প্রতিনিধি নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা বদরুন খান মিতার (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: January 25, 2020 | 12:40 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1054832784850596/

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন কংগ্রেসে বাংলাদেশী প্রতিনিধি নির্বাচনে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ১৪ এর কংগ্রেসওম্যান পদপ্রার্থী বদরুন খান মিতা নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গত ২০ জানুয়ারী সোমবার বিকেলে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ সহযোগিতা কামনা করেন। নিউইয়র্কে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় তিনি তার অবস্থান তুলে ধরে নির্বাচিত হলে কি কি করবেন সে বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

বদরুন খান মিতা বলেন, অভিবাসীদের অনেক সমস্যা। এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বদরুন খান জানান, নির্বাচিত হতে পারলে ইমিগ্রেশন ইস্যু সহ মানুষের কর্মসংস্থান, ভালো স্কুল, এফোর্ডেবল হাউজিং সুবিধার বিষয়ে প্রচেষ্টা চালাবেন। বাংলাদেশী কমিউনিটিসহ ইমিগ্রেন্টদের ন্যায্য দাবি আদায়ে তিনি সদা সোচ্চার থাকবেন।

বদরুন খান জানান, আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ১ হাজার ২৫০ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। মার্চের প্রথম সপ্তাহে তা জমা দিতে হবে। তিনি জানান, ১০ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করার লক্ষ নিয়ে কাজ চলছে। তিনি বলেন, শুধু বাংলাদেশী নয়, সব দেশের ভোটারদের কাছে যাচ্ছেন। দক্ষিণ এশিয়ার একটা বড় অংশ তার ডিস্ট্রিক্টের ভোটার। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট রিয়েলেটর মইনুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, মৌলভী বাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি ফজলুর রহমান, বদরুন খান মিতার স্বামী সহ বেশ ক’জন শুভানুধ্যায়ী।
উল্লেখ্য, আসন্ন ইউএস কংগ্রেসের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কুইন্স-ব্রঙ্কস নিয়ে গঠিত কংগ্রেস ডিষ্ট্রিক্ট-১৪ এর প্রার্থী বদরুন খান মিতা। প্রাইমারিতে এ আসন থেকে নির্বাচিত বর্তমান কংগ্রেসওম্যান আলেক্সজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV