মার্কিন কংগ্রেসে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে প্রস্তাব উত্থাপন
এজেডএম সাজ্জাদ হোসেন, ওয়াশিংটন, ডিসি: মার্কিন কংগ্রেস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে গত ৩ মে একটি দ্বিদলীয় প্রস্তাব উত্থাপন করে।
নিউইয়র্কের ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ব্রায়ান হিগিন্স কংগ্রেসে প্রস্তাবটি উপস্থাপন করেন, যা আমেরিকান সামোয়ার রিপাবলিকান কংগ্রেসওম্যান আমাটা কোলম্যান রাদেওয়াগেন কো-স্পন্সর করেছেন। প্রস্তাবটি পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির কাছে পাঠানো হয়।
এটি উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শেয়ার্ড ভিশনকে এগিয়ে নিতে অর্থনৈতিক, নিরাপত্তা, শাসন এবং উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি সমৃদ্ধ এবং বহুমুখী সম্পর্ক বজায় রাখছে।
প্রস্তাবে ৪ এপ্রিল, ১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি এবং পরবর্তীকালে ৯ এপ্রিল, ১৯৭২ সালে প্রেসিডেন্ট নিক্সনের কাছে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক এ ব্যাপারে প্রেরিত চিঠির কথা উল্লেখ করা হয়।
এটি কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টার পাশাপাশি মিয়ানমারে গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য দুই দেশের অবদানকেও স্বীকৃতি দিয়েছে।
কংগ্রেসের প্রস্তাবে বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে ১৯৭১ সালে সিনেটর এডওয়ার্ড কেনেডির ভূমিকা এবং 2000 সালে প্রথম মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করা হয়েছে।
এটি বাংলাদেশে জলবায়ু সহায়তায় অবদান রাখার জন্য ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতিও উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion