মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি রশিদ মালিক, নিউইয়র্কে ফান্ড রেইজিং মঙ্গলবার
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেট পার্টির টিকেটে একমাত্র বাংলাদেশী আমেরিকান ড. রশিদ মালিক জর্জিয়ার আটলান্টা থেকে কংগ্রেসম্যান পদে লড়ছেন। রশিদ মালিকের পাশে দাঁড়িয়েছে নিউইয়র্কের বাংলাদেশিরা। এ উপলক্ষে আগামী ১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটসের পালিক সেন্টারে ফান্ড রেইজিংয়ের উদ্যেগ নেয়া হয়েছে। এনওঅাইসি ডেমােক্রেট এলাইয়েন্স এর ব্যানারে এ ফান্ড রেইজিং অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হােসন। চেয়ারম্যান মোহাম্মদ আমিন উল্লাহ, সভাপতি হাসানুজ্জামান হাসান এবং মেম্বার সেক্রেটারি ফাহাদ সােলাইমান। সহযোগীতায় থাকছে সি এন্ড টি হোম কেয়ার। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। রশিদ মালিক নিজের জয়ের ব্যাপারে গভীর আস্থা প্রকাশ করেছেন। আমেরিকান ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটির এই সাবেক অধ্যাপক বলেন, ডোনাল্ড ট্রাম্পের উত্থানে আমেরিকার অশ্বেতকায় সংখ্যালঘু সম্প্রদায়গুলো জেগে উঠেছে। তারা বর্ণবাদী রাজনীতির বদলে সব আমেরিকানের প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক প্রতিনিধি নির্বাচনে আগ্রহী। নির্বাচিত হলে তিনি হবেন সেই রকম একজন কংগ্রেস প্রতিনিধি। তিনি বলেন, ‘আমি স্ট্যাটাস কো বা স্থিতাবস্থার বিরুদ্ধে।’
ঢাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা রশিদ মালিক উচ্চশিক্ষার জন্য ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রে যান। বাবা আবদুল ওয়াদুদ মালিক ছিলেন পেশায় আইনজীবী। আর মা মমতাজ মালিক গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ। তিন মেয়ের বাবা রশিদ মালিক নিজে আটলান্টা ভোকেশনাল কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক। জর্জিয়া এত দিন ‘লাল’ বা রিপাবলিকান-প্রধান অঙ্গরাজ্য হিসেবেই গণ্য হতো। কিন্তু জনসংখ্যার পরিবর্তনে এই রাজ্য এখন ক্রমশ ‘নীল’ বা ডেমোক্রেটিক পার্টির সমর্থক হতে চলেছে। একাধিক জনমত জরিপে জর্জিয়ায় এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মাত্র ২ পয়েন্টে হিলারি ক্লিনটনের চেয়ে এগিয়ে। রশিদ মালিক মনে করেন, হিলারি ক্লিনটন ও ডেমোক্রেটিক পার্টির একাধিক প্রার্থী এবার জর্জিয়ায় নির্বাচিত হবেন।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো