Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান ড. রশীদ মালিক

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: March 28, 2016 | 5:47 PM

আসছে নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার ডিসট্রিক্ট-৭ আসন থেকে ইউএস রিপ্রেজেন্টেটিভ (কংগ্রেসম্যান) পদে প্রার্থী হলেন আটলান্টার বাংলাদেশি-আমেরিকান ড. রশীদ মালিক।  ডেমক্র্যাটিক পার্টির পক্ষ  থেকে ড. মালিক ওরফে হাদী গত ৭ই মার্চ তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করেন এবং এরপরই আটলান্টার লরেন্সভিলের বাসিন্দা এবং মালিক কলেজেন প্রধান নির্বাহী কর্মকর্তা রশীদ মালিককে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়।
ড. মালিক তার নির্বাচনী ইশতেহারে মূলধারায় কর্মসংস্থানের ক্ষেত্রে মাইক্রো ইন্টারপ্রিনারশিপ পদ্ধতির মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা নেবেন বলে ঘোষণা  দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে ভালবাসুন, এখনও ভোটার না হলে অনতিবিলম্বে ভোটার হোন এবং ভোট প্রদান করে ডেমোক্রেটিক পার্টি তথা আমেরিকান মূল্যবোধকে জাগ্রত রাখুন। তিনি হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানান এবং মাইক্রো-ইন্টারপ্রিনারশিপ পদ্ধতিকে প্রতিষ্ঠা করতে ও সেই সাথে যোগাযোগ ব্যবস্থা, ইউনিভার্সাল হেলথ ও ইউনিভার্সাল শিক্ষা পদ্ধতিকে মূলধারার জীবন-ব্যবস্থায় চালু করতে তাঁকে ভোট দেয়ার অনুরোধ জানান।
ড. রশীদ মালিক গত ২০১০ সালে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে জর্জিয়া স্টেট হাউজ অব রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর ২০১২ সালে জর্জিয়া স্টেট সিনেটর পদেও দ্বিতীয়বার প্রার্থী হন। কিন্তু একবারও জয়ী হতে পারেননি। তবে এবার ডেমক্র্যাটিক পার্টি তাঁকে স্টেট নির্বাচনের পরিবর্তে ইউএস কংগ্রেস নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আসন্ন নির্বাচনে ইউএস প্রতিনিধি পরিষদে এই প্রথম একজন বাংলাদেশী লড়ার সংবাদ পাওয়া গেল। এর আগে মিশিগান থেকে বাংলাদেশী বংশোদ্ভূত হাসিম ক্লার্ক কংগ্রেসম্যান (২০১১-২০১৩) হয়েছিলেন। তিনিও ডেমক্র্যাটিক পার্টিও টিকিটেই জয় হন। কিন্তু এক টার্মের পর আর পুনর্নির্বাচিত হতে পারেননি। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV