মার্কিন কংগ্রেসে ৩ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ বিল পাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : স্বল্প আয়ের আমেরিকানদের মধ্যে মাথাপিছু ১২০০ ডলার করে সরাসরি বিতরণসহ ডিসেম্বর পর্যন্ত বেকার ভাতা প্রদান, স্টেট, সিটি, কাউন্টি প্রশাসনে স্বাস্থ্যনীতি যথাযথভাবে বাস্তবায়নের জন্যে তহবিল প্রদানের বিধিসহ ৩ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ প্যাকেজ পাশ হলো মার্কিন কংগ্রেসে। ১৮’শ পাতার এ বিলটির পক্ষে ভোট পড়ে ২০৮ ও বিপক্ষে ১৯৯টি। রিপাবলিকানদের বিরোধিতার কারণ ছিল সামনে প্রেসিডেন্ট নির্বাচন ও ফের দ্বিতীয় দফায় এত বড় আকারের করোনা ত্রাণ সহায়তা বিল বাস্তবায়ন সম্ভব কি না। ডেমোক্রেটদের পক্ষ থেকে এ বিলটিকে ‘হিরোস এ্যাক্ট’ হিসেবে অভিহিত করা হয়েছে। লক্ষাধিক বাংলাদেশিসহ সোয়া কোটি অবৈধ অভিবাসীসহ ট্যাক্স প্রদানকারি স্বল্প আয়ের আমেরিকানসহ স্থানীয় সরকার, কৃষক, স্বাস্থ্য খাত ও এ খাতের কর্মী, ছাত্রদের এ বিশেষ সহায়তায় প্রাধান্য দেয়া হবে।
বিলটির ওপর ভোটাভুটি দলীয়ভাবেই হয় কারণ রিপাবলিকানদের কেউ এ পক্ষে ভোট দেননি। হাউসে আইন প্রণেতারা প্রথম প্রতিনিধিদের প্রক্সি দিয়ে ভোট দেয়ার অনুমতি দিতে নির্বাচন করেন এজন্য যে হাউস চেম্বারে উপস্থিত নেই এমন সংসদ সদস্য যাতে তাদের নির্দিষ্ট ভোট দেওয়ার জন্যে নির্দেশ দিতে পারে।
গত ২৭ মার্চ প্রথম করোনা সহায়তা বিল পাশ হয় যাতে রিপাবলিকানদের সম্মতি ছিল। শুক্রবার সন্ধ্যায় কেবলমাত্র ডেমক্র্যাটদের ভোটে (২০৮-১৯৯) পাশ হয় এ বিলটি। অর্থাৎ রিপাবলিকানরা ভোট দেননি এই বিলে। এর ফলে রিপাবলিকান শাসিত সিনেটে এটি পাশের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। দ্বিতীয় বিলের বরাদ্দ প্রথমটির মতই আইনানুগভাবে দেয়া হবে।
বিলে বরাদ্দের ১ ট্রিলিয়ন খরচ হবে রাজ্য ও স্থানীয় সরকারে, পুষ্টি সহায়তা কর্মসূচিতে ১০ বিলিয়ন ডলার, ৩.৬ বিলিয়ন করোনা পরীক্ষা, চিকিৎসাসহ অন্যান্য স্বাস্থ্য সেবায়, গত জানুয়ারি থেকে আগামী বছর সপ্তাহে ৬’শ ডলার করে বেকার ভাতা, বাড়িওয়ালা ও ভাড়াটেদের অর্থসহায়তা, পরিবহন খাত ও অভিবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধিতেও এ সহায়তা থেকে অর্থ দেয়া হবে। সর্বশেষ এ বিলে রিপাবলিকানরা দাবি জানিয়েছিলেন, অবৈধ অভিবাসীদের ১২০০ ডলারের বিধিটি বাদ দেয়ার জন্যে। ডেমক্র্যাটরা রাজি হননি।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature