Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মার্কিন ছাত্র স্নেইডারের উহান ছাড়ার আকুতি

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: January 30, 2020 | 2:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চীনের উহান। অদ্ভুত শান্ত পরিবেশের এক শহর। এ উহান শহরে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের বাস। উহান শহর যেন এক মৃত্যুপুরী। মরণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত চীনে মারা গেছেন অন্তত ১৭০ জন। সেখানে আটকা পড়েছেন বিভিন্ন দেশের অনেকেই। তেমনই একজন আমেরিকান বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিকোলাস স্নেইডার। প্রায় এক সপ্তাহ ধরে করোনভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু উহান শহর থেকে বেরিয়ে আসার পথ খুঁজেও কিছু করতে পারেননি স্নেইডার।  

বার্তা সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে বলা হয়, স্নেইডার উহান শহরের উহান বিশ্ববিদ্যালয়ের ভূ-গণিত (প্রায়োগিক গণিতের একটি শাখা) বিষয়ে অধ্যায়নরত। নিকোলাস স্নেইডার মুঠোফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার বলেন, ‘এটা এখন যেন একটা ভূতুড়ে শহর। খুব কম গাড়ি আর মানুষই চোখে পড়ে। এটি একটি অদ্ভূত অনুভূতি। আমি যেন কোনো রহস্যময় কোথাও আছি।’ স্নেইডারের মার্কিন ও জার্মান নাগরিকত্ব রয়েছে। ভাইরাস ছড়ানোর পরদিন সকালেই উহান ছাড়তে চান তিনি। কিন্তু এতে বাধা দেন তার বাবা-মা। তাই সেখানেই তাকে থাকতে হয়। তিনি কী করবেন তা জানতে না পেরে অনেকটা ভীত হয়ে পড়েন। পরে উহান ছাড়তে তিনি জার্মান ও আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। মার্কিন দূতাবাস তাকে চার্টার ফ্লাইটে যাওয়ার জন্য সিটপ্রতি ১ হাজার ১০০ ডলারের প্রস্তাবও জানায়। দূতাবাসের এক কর্মকর্তা স্নেইডারকে বলেছিলেন যে, তাকে উহান থেকে ৩০ মাইল দূরের আরেক প্রান্তের বিমানবন্দরে আসতে হবে। কিন্তু সব যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় তিনি ভ্রমণের কোনো উপায় খুঁজে পাননি। ওই ফ্লাইটটি উহান থেকে ২১০ মার্কিনিকে নিয়ে যাত্রা করে বুধবার ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর কথা ছিল। স্নেইডার তার জীবনের বেশিরভাগ সময় জার্মানিতে কাটিয়েছেন। সেই জার্মান দূতাবাসের কর্মকর্তাই তাকে আশ্বাস দিয়েছেন যে, শনিবার তাকে আরও বেশ কয়েকজন আটকা পড়া শিক্ষার্থীর সঙ্গে বাসে করে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে। তবে এ বিষয়ে মন্তব্য করার জন্য জার্মান সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অনেক চেষ্টার পরও নিজ দেশে ফিরতে না পারায় এখন সেই উহান শহরেই অনেকটা বন্দিজীবন কাটাতে হবে স্নেইডারকে। কেবল পানি ও খাবারের জন্য কাছের বাজারে যাবেন তিনি। এখান থেকে বের হওয়ার জন্য নাক-মুখ ঢেকে নেওয়ার পরিকল্পনাও করেছেন এই ছাত্র।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিশ্ববিদ্যালয়ের মাত্র ১০ মাইল দূরেই প্রথম করোনাভাইরাস আবিস্কার করা হয়। এখানেই বসে বন্যপ্রাণীর অবৈধ বাজার। গত ২৩ জানুয়ারির পর থেকে উহানের সঙ্গে সব শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে চীন, যাতে ভাইরাস ধীরে সংক্রমিত হয়। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৮ হাজার মানুষ এবং মারা গেছেন অন্তত ১৭০ জন। উহান শহরের গণ্ডি পেরিয়ে মাত্র এক মাসের ব্যবধানে বিশ্বের ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনের বাইরে ৯১ জনের দেহে নোভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV