মার্কিন নাগরিকদের তিনটি টিকার যে কোনোটি নিতে বললেন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ফাউচি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন নাগরিকদের ফাইজার/বায়োএনটেক বা মডার্না -এ তিনটি টিকার যে কোনোটি নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ফাউচি। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ফাউচি জানিয়েছেন ১৮ বছরের কম শিশুদের জন্যে টিকা নেওয়া কার্যকর হবে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে তাদের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই কম। জেরুজালেম পোস্ট
হোয়াইট হাউসের কোভিড সংক্রমণ উপদেষ্টা ফাউচি বলেন মার্কিনীদের আমি পরামর্শ দিয়ে বলছি ফাইজার/বায়োএনটেক বা মডার্না, টিকা যেটি পাওয়া যায় সেটি দিয়ে দেওয়া উত্তম। এমনকি তা নতুন করে অনুমোদন দেওয়া জনসন এন্ড জনসনের টিকা হলেও।
এনবিসি’র মিট দি প্রেসে ফাউচি বলেন তিনটি টিকাই ভাল। হাতের কাছে যেটি পাওয়া যায় সেটি নিয়ে নিন।
ফাউসি আরো জানান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বছরের শেষ নাগাদ টিকা দেওয়া হতে পারে. তবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে শরৎকাল এসে পড়বে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৪ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজটি নিয়েছে। আগামী জুলাই নাগাদ মার্কিন নাগরিকদের জন্যে পর্যাপ্ত পরিমান টিকার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রে কোভিডে মারা গেছেন ৫ লাখ মানুষ। তবে জানুয়ারির পর থেকে সংক্রমণের হার কমছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes