Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মার্কিন নাগরিক গিলবার্ট হেরিকের ৯৯ বছর বয়সে প্রথম বিয়ে!

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: June 25, 2011 | 11:46 AM

ইউএসএনিউজ ডেস্ক: পণ করেছিলেন জীবনটা এভাবেই পার করে দেবেন। কিন্তু মানুষ নাকি পণ করে তা ভাঙার জন্যই। মার্কিন নাগরিক গিলবার্ট হেরিকের জীবনেও ঘটেছে তাই। ৯৯ বছর বয়সে এসে পণ ভাঙলেন তিনি। অবসান ঘটালেন কুমার জীবনের।বয়সের ভার শরীরের ওপর চেপে বসেছে হেরিকের। চলাফেরা করতে হয় হুইল চেয়ারে। নিউইয়র্কের রোচেস্টারের মনরোই কমিউনিটি হাসপাতালে থাকার সময় হেরিকের সঙ্গে দেখা হয় ভার্জিনিয়ার ৮৬ বছর বয়সী বিধবা হার্টম্যানের সঙ্গে। হার্টম্যানেরও ভরসা ওই হুইল চেয়ার।
হার্টম্যানের পাঁচ ছেলে-মেয়ে, নাতি ও নাতিদের সন্তানেরা এই দুই প্রবীণের মনকে এক সুতায় বাঁধার পরিকল্পনা আঁটেন। তাদের পরিকল্পনা অবশেষে কাজে আসে। গত ৬ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন হেরিক ও হার্টম্যান।
বিয়ের আনুষ্ঠানিকতার সময় হুইল চেয়ারে বসেই এই নবদম্পতি সারেন নৃত্যের কাজটা। দুজনেরই মুখে তখন অনাবিল আনন্দের ছটা। তবে হেরিকের উচ্ছ্বাসটা হয়তো একটু বেশিই ছিল। প্রথম বিয়ে বলে কথা! হোক না ৯৯ বছর বয়সে!প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV