Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মার্কিন নির্বাচনে আগাম ভোট গ্রহণ শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: September 21, 2012 | 3:34 PM

 ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৬ই নভেম্বর। তবে গতকাল থেকে দুটি রাজ্যে ভোটারের উপস্থিতিতে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। আগাম ভোট গ্রহণের এ নিয়মকে সীমাবদ্ধ করতে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের আইনি লড়াই চলার মাঝেই আইডাহো ও সাউথ ডেকোটা অঙ্গরাজ্যে সবার আগে শুরু হলো আগাম ভোট গ্রহণের কাজ। এর আগে এ মাসের গত ৬ই সেপ্টেম্বর অনুপস্থিত ভোটারদের ভোট ই-মেইলে নেয়া শুরু হয়েছে। ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আরও ৩০টি রাজ্যে উপস্থিত হয়ে সরাসরি ও অনুপুস্থিত ভোটারদের ই-মেইলের মাধ্যমে আগাম ভোট গ্রহণ শুরু হবে। পর্যায়ক্রমে সবকটি অঙ্গরাজ্যে আগাম ভোট নেয়া শুরু হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগাম ভোট নেয়ার বিষয়টি বেশি আলোচিত হবে রাজনৈতিকভাবে দ্বিখণ্ডিত ও ভোটের ফলাফলে সবচেয়ে বেশি প্রভাব ফেলা ফ্লোরিডা ও ওহাইও অঙ্গরাজ্যে। নভেম্বরের নির্বাচনে কে হাসবেন শেষ হাসি। বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাট বারাক ওবামা নাকি রিপাবলিকান প্রার্থী মিট রমনি। সেটা অনেকটা নিশ্চিত করবে ফ্লোরিডা ও ওহাইও’র ফলাফল। ওদিকে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছে যে রিপাবলিকানরা শ্রমিক শ্রেণী ও সংখ্যালঘুরা যাতে ভোট দিতে না পারে তার জন্য আগাম ভোটের বিরোধিতা করে আইন করেছে। কারণ, এসব ভোটার সাধারণত নির্দিষ্ট দিনের আগেই ভোট দেয়। তাদের সমর্থন রয়েছে ডেমোক্র্যাট ও বারাক ওবামার ওপর। অন্যদিকে অনুপস্থিত ভোটারদের বেশির ভাগ সেনা সদস্য। তাদের সমর্থন থাকে রিপাবলিকানদের ওপর। আগাম নেয়া ভোটে ২০০৮ সালে ওবামা বেশি ভোট পান। এটি তার বিজয়ে বড় প্রভাব ফেলে। ফলে ২০১০ সালে রিপাবলিকান শাসিত রাজ্য আইড্যাহো ও সাউথ ডেকোটায় এ নিয়ম বন্ধের উদ্যোগ নেয়া হয়। রিপাবলিকানদের নির্বাচনের সময় ফটো আইডি দেখানোর নিয়ম পরিবর্তন করে ফেলে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের দাবি ছিল এটা করা হয়েছে জালিয়াতি থেকে ভোটারদেরকে রক্ষা করার জন্য। এ বিষয়গুলো নিয়ে প্রধান দুটি দল ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে আইনি লড়াই চলছে। উল্লেখ্য, বিচিত্র দেশ যুক্তরাষ্ট্র। সেখানে ভোটাররা চাইলে উপস্থিত না হয়ে মেইলে ও নির্দিষ্ট দিনের আগে ভোট দিতে পারেন।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV