মার্কিন নির্বাচনে তিন রাজ্যে চ্যালেঞ্জ জানাবেন জিল স্টেইন, তিনটিতেই জিতেছিলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ভোট পুনর্গননার আবেদন জানাতে যাচ্ছেন। এ তিনটি অঙ্গরাজ্য হলো মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন। তিনটিতেই জিতেছিলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পুনর্গননার জন্য জন্য প্রয়োজনীয় প্রায় ২০ লাখ ডলার সংগ্রহে তিনি অনলাইনে আবেদন জানানোর কয়েক ঘন্টার মধ্যেই ওই অর্থ সংগৃহীত হয়ে যায়। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকজন কম্পিউটার বিজ্ঞানী দাবি করেন তারা এ তিনটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণে হ্যাকিং-এর আলামত পেয়েছেন। তারা ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের শিবিরের সঙ্গে ভোট পুনর্গননার দাবি জানাতে যোগাযোগও করেন। এরই মধ্যে জিল স্টেইন পুনর্গননার উদ্যোগ নিলেন। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, ইস্টার্ন স্টান্ডার্ড সময়ানুযায়ী বুধবার মধ্যরাতের আগেই তার প্রত্যাশিত ২০ লাখ ডলারের চেয়ে বেশি অর্থ সংগৃহীত হয়। তিনি উইসকনসিনে পুনর্গননার আবেদন জানাবেন। শুক্রবার রাজ্যটিতে পুনর্গননার শেষ তারিখ।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners