মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পরিবেশ বান্ধব চুলা
গ্রামাঞ্চলে মাটির চুলায় মা-বোন রান্না করছেন এমন দৃশ্য এশিয়ার দেশগুলোর জন্য খুবই সাধারণ ঘটনা। কিন্তু আমরা কী জানি, শুধু মাটির চুলায় রান্না সারতে গিয়েই প্রতিবছর অগণিত মানুষের মৃত্যু হচ্ছে?
এক পরিসংখ্যানে জানা গেছে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ, অর্থাত্ প্রায় তিনশো কোটি মানুষের রান্না হয় মাটির চুলায়। প্রতিবছর গড়ে বিশ্বের প্রায় কুড়ি লাখ মানুষের মৃত্যু হয় নিশ্বাসের সঙ্গে ধোঁয়া গ্রহণের কারণে। এদের বেশিরভাগই আবার পাঁচ বছরের কম বয়েসী শিশু। মাটির চুলা থেকে যে ধোঁয়া বের হয় তা থেকে শিশুরা নিউমোনিয়ার মতো রোগে ভোগে। এছাড়া চোখে ও গলায় দেখা দেয় নানান সমস্যা। আরো রয়েছে অসাবধানতাবশত চুলার উপর পড়ে যাওয়া বা পরনের কাপড়ে আগুন ধরে যাওয়ার মত ভয়াবহ দুর্ঘটনা।
মাটির চুলায় জ্বালানি হিসাবে সাধারণত কাঠ, কয়লা, গবাদিপশুর বিষ্ঠা বা ফসলের উচ্ছিষ্ট ব্যবহার করা হয়। এসব জোগাড় করাও বেশ কষ্টসাধ্য। তাছাড়া এতে একদিকে যেমন প্রচুর সময় ব্যয় হয়, এর পাশাপাশি কাজটি বেশ বিপজ্জনকও। যেমন- ডিআর কঙ্গোতে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে প্রতি ঘন্টায় গড়ে একজন করে নারী ধর্ষণের শিকার হয় বলে জানা গেছে। এসব ছাড়াও রয়েছে পরিবেশের উপর প্রভাব। কাঠ সংগ্রহের জন্য গাছ কাটায় অনেক এলাকায় বন ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া চুলা থেকে যে কালো ধোঁয়া বের হয় সেটা বায়ু দূষণ করছে। আরো রয়েছে ধোঁয়ার কারণে ঘরবাড়ি নষ্ট হয়ে যাওয়া। এইসব সমস্যা দূর করতে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুকস্টোভস’ নামের একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে ওঠে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার। তার মতে, বিশ্বের যে সমস্যাগুলো সমাধানযোগ্য তার মধ্যে এটি একটি। অ্যালায়েন্সের লক্ষ্য, ২০২০ সাল নাগাদ ১শ’ কোটি পরিবেশবান্ধব চুলা বিতরণ। অনেক বিশেষজ্ঞ এই অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত। যেমন- একদল রয়েছেন গবেষক, যারা চুলার মান বজায় রাখতে কাজ করে যাচ্ছেন। আরেকদল চুলা তৈরি করবেন। বিভিন্ন দেশের সরকার ব্যবহারকারীদের কাছে এই চুলা জনপ্রিয় করে তোলার চেষ্টা করবেন। অপরদিকে এনজিওগুলো চুলা বিতরণ করবে। এ সংস্থার অর্থবিনিয়োগকারীরা গরিব মানুষকে এই চুলা কিনতে সহায়তা করবেন।
অ্যালায়েন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জ্যাকব মোস জানান, এমন চুলা তৈরির চেষ্টা চলছে যেটা কম জ্বালানি খরচ করবে এবং কম ধোঁয়া ছড়াবে।ইত্তেফাক
-খবর ডয়চে ভেলের
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests