মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ক্রাউলির পদত্যাগ
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র পিজে ক্রাউলি পদত্যাগ করেছেন। উইকিলিকসের কাছে তথ্য সরবরাহের দায়ে অভিযুক্ত মার্কিন সেনা ব্রাডলি ম্যানিংয়ের সঙ্গে পেন্টাগনের আচরণকে ‘স্টুপিড’ বলায় রোববার তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। গত সপ্তাহে ম্যাসাচুসেটস এর এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ক্রাউলি বলেছিলেন, ভার্জিনিয়ার নৌ-ঘাঁটিতে কারাবন্দি মার্কিন সেনা ব্রাডলি ম্যানিংয়ের সঙ্গে পেন্টাগন ‘স্টুপিড’ ও ‘উদ্ভট’ আচরণ করছে। ক্রাউলির এ মন্তব্যকে স্টেট ডিপার্টমেন্ট তার নিজস্ব মন্তব্য বলে উল্লেখ করেছে। তবে রোববার পদত্যাগ পত্রে তিনি বলেছেন, তার বক্তব্যের কারণে যেকোন পরিণতির জন্য তিনি নিজেই দায়ী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যেকোন গোপন তথ্য ফাঁস করা মারাত্মক অপরাধ। আমার দেয়া বক্তব্যের প্রভাবের কথা বিবেচনা করেই নিজ দায়িত্বে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদে ইস্তফা দিয়েছি। শুক্রবার টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত এক সংবাদ সম্মেলনে ম্যানিংয়ের ব্যাপারে ক্রাউলির ওই মন্তব্য সম্পর্কে প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রশ্ন করার দু’দিন পর পদত্যাগপত্র জমা দেন ক্রাউলি। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অত্যন্ত আক্ষেপের সঙ্গে ক্রাউলির পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে এক বিবৃতিতে পররাষ্ট্র বিভাগ জানিয়েছে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের