Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মার্কিন প্রতিনিধি পরিষদে ব্যয় হ্রাস নিয়ে তুমুল বিতর্ক

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: February 20, 2011 | 11:41 AM

ইউএসএনিউজ ডেস্ক: ব্যয় হ্রাস নিয়ে তুমুল বিতর্কে হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে।এই বিতর্ক দেশটির সরকারকে অচল করে দেওয়ার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য কর্মসূচির তহবিল ভোটাভুটিতে রোধ করার পর প্রতিনিধি পরিষদ জাতিসংঘে মার্কিন বকেয়া স্থগিত রাখার ব্যাপারে রিপাবলিকানদের প্রস্তাবও নাকচ করে দেয়। শুক্রবার গভীর রাতে প্রতিনিধি পরিষদে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান প্রতিনিধি পল ব্রুনের একটি প্রস্তাব ২৪৩-১৭৭ ভোটে বাতিল হয়। পল ব্রুনের প্রস্তাব ছিল জাতিসংঘে ওয়াশিংটন বার্ষিক যে চাঁদা দেয় তা ‘ইঁদুরের গর্তে’ ফেলে দেওয়া ছাড়া কিছু নয়।’ চলতি অর্থবছরে ব্যয়সংক্রান্ত কয়েকশ’ প্রস্তাব নিয়ে পরিষদে বিতর্ক চলে।ডেমোক্র্যাটিক প্রতিনিধি জিম মোরান রিপাকলিকান দলের ব্যাপক বাজেট হ্রাসের উদ্যোগের বিরোধিতা করে একে ‘একটি অর্থনৈতিক মৃত্যু’ বলে হুশিয়ার করে দেন। রিপাবলিকান প্রতিনিধি স্টিভ কিং ওবামার স্বাস্থ্য কর্মসূচির তহবিল রোধের প্রস্তাব করে বলেন, এটা হবে ‘টিউমার’ ছড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা।তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, ‘ওবামা কেয়ার দ্বারা আমেরিকার স্বাধীনতা শ্বাসরুদ্ধকর হয়ে পড়ছে।’প্রতিনিধি পরিষদে অভ্যন্তরীণ অর্থ ব্যয়ের ওপর তিনটি সংশোধনী ২৩৯-১৮৭, ২৪১-১৮৭ ও ২৩৭-১৯১ ভোটে অনুমোদিত হয়। এসব সংশোধনীতে ওবামার স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। কিন্তু এসব ব্যয়সংক্রান্ত বিলে ওবামা ভেটো দেবেন বলে ইতিমধ্যেই হুমকি দিয়েছেন।তবে আইন প্রণেতারা আফগান যুদ্ধ তহবিল রোধের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ৩৩১-৯৮ ভোটে এটি পাস হয়।মার্কিন কংগ্রেসে ব্যয়সংক্রান্ত বিল নিয়ে যে বিতণ্ডা চলছে, তাতে সরকারকে অচল হওয়ার দিকে ঠেলে দিতে পারে। উলেল্গখ্য, প্রতিনিধি পরিষদে বিরোধী রিপাবলিকান দল এবং সিনেটে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।এএফপি
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV