মার্কিন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের সাবেক চেয়ারম্যান শাহ হালিম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: টেক্সাস অঙ্গরাজ্যের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের সাবেক চেয়ারম্যান শাহ হালিম এ বছর মার্কিন প্রেসিডেন্ট লাইফটাইম অ্যাওয়ার্ড পেয়েছেন।
শাহ হালিম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের কর্মী হিসেবে ২৫ বছর যাবত কাজ করে জোরালো ভূমিকা ও অবদান রেখে যাচ্ছেন। তিনি ছয় বছর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ-আমেরিকা সেন্টার স্থাপনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এছাড়াও তিনি বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মূলধারার সংগঠনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে চলেছেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অসংখ্য সমাজকল্যাণমূলক কাজে অবদান রেখেছেন। তিনি মূলধারায় অনেক সংগঠনের সঙ্গে সমাজ উন্নয়নমূলক কার্যক্রমসহ মানবাধিকার কার্যক্রম, সামাজিক ন্যায্যতা ইত্যাদি বিষয়ে অবদান ও ভূমিকা রেখেছেন।

বাংলাদেশের গোপালগঞ্জের অধিবাসী শাহ হালিম উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে আসেন। তার পিতা প্রয়াত শাহ আব্দুল হালিম ছিলেন একজন সমাজকর্মী এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ।
হালিমের পরিবার ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার পূর্বপুরুষদের অনেকেই সরকারি পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে বিশেষ ভূমিকা পালন করেন।
শাহ হালিম এর এ অর্জনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনসহ প্রবাসী বাংলাদেশিরা অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, শাহ হালিম এ সম্মানজনক প্রেসিডেন্টস লাইফটাইম অ্যাওয়ার্ড অর্জন করে আমাদের গর্বিত করেছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের