মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী মিট রমনির ‘হ্যাটট্রিক’ জয়
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী মিট রমনি ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও উইসকনসিন অঙ্গরাজ্যের প্রাথমিক বাছাইয়ে জয় পেয়েছেন। স্থানীয় টিভি চ্যানেলে প্রকাশিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।গতকাল মঙ্গলবার এ তিন অঙ্গরাজ্যে প্রাথমিক বাছাইয়ের ভোট অনুষ্ঠিত হয়। এই জয়ের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেলেন রমনি।
রমনির নিকটতম প্রতিদ্বন্দ্বী পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম এই তিন অঙ্গরাজ্যে পরাজয় স্বীকার করলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে এখনই সরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে রমনির অপর প্রতিদ্বন্দ্বী গিংরিচ তাঁর প্রতি সমর্থন একরকম জানিয়েই দিয়েছেন।
গতকাল এ জয়ের খবরের পরপরই ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমেরিকার প্রতিশ্রুতি পুনরুদ্ধারের লক্ষ্যে আজ রাতে আমরা একটি বিরাট জয় পেয়েছি।’
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রমনি এরই মধ্যে প্রচারণায় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা শুরু করেছেন।
রিপাবলিকান পার্টির মোট প্রতিনিধির সংখ্যা দুই হাজার ২৮৬। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে এই দলের মনোনয়ন নিশ্চিত করতে এক হাজার ১৪৪ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন হবে। এখন পর্যন্ত রমনি ৬৪৬ জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যান্টোরাম পেয়েছেন ২৭২ জনের সমর্থন।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes