মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : সামাজিক যোগাযোগের সাইটগুলোতে জয়ী ওবামা
ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউসের দৌড়ে বিভিন্ন জরিপে প্রায় সমান অবস্থানে আছেন ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি। কিন্তু সামাজিক যোগাযোগের সাইটগুলোতে স্পষ্ট ব্যবধানে জয়ী হয়ে আছেন ওবামা। বার্তাসংস্থা এএফপি বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে দুই প্রেসিডেন্ট প্রার্থী ও তাদের স্ত্রীদের অনুসারীর (ফ্যান) সংখ্যা তুলে ধরেছে। এতে দেখা যায়, সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই দু’জনের অনুসারীদের মধ্যে বিশাল ব্যবধান। ফেসবুক: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকে প্রেসিডেন্ট ওবামার নিজস্ব পেইজে তার অনুসারীর সংখ্যা তিন কোটি ৮ লাখের বেশি। এদের সবাই তাকে ‘লাইক’ দিয়েছেন। বিপরীতে প্রতিদ্বন্দ্বী রমনির ফেসবুক ফ্যান বা ভক্ত মাত্র ৯৩ লাখ। এদিকে ফার্স্ট লেডি মিশেল ওবামার ফেসবুক ফ্যান ৮৫ লাখ। আর রমনির স্ত্রী অ্যানের ফেসবুক ফ্যান মাত্র ৩ লাখ ৮১ হাজার। ওবামার ফেসুবক পেইজে একটি পোস্ট আছে- ‘টিম ওবামার সদস্য হলে তাকে জানো’। এ পোস্টটি ১ লাখ ৫৯ হাজার বার শেয়ার করা হয়েছে। তবে ভাইস প্রেসিডেন্টের দৌড়ে ফেসবুকে ওবামার রানিংমেট জো বাইডেন থেকে এগিয়ে রয়েছেন মিট রমনির রানিংমেট পল রায়ান। টুইটার: ফেসবুকের পরেই আসে টুইটারের নাম। সামাজিক যোগাযোগের দ্বিতীয় জনপ্রিয় সাইটটিতেও বিশাল ব্যবধানে এগিয়ে প্রথম আফ্রো-মার্কিন প্রেসিডেন্ট। ২০০৭ সালের মার্চ মাসে সাইটটিতে যোগ দেন ওবামা। তারপর থেকে টুইটারে তার অনুসারী রয়েছে ২ কোটি ৮ লাখ। টুইটারে অনুসারীর (ফলোয়ার) সংখ্যা বিবেচনায় বিশ্বে ৬ষ্ঠ অবস্থান ওবামার। তবে সংগীত আইকন লেডি গাগা থেকে পেছনে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। রমনি টুইটারে যোগ দিয়েছেন দুই বছর আগে। এতে তার ফ্যান সংখ্যা মাত্র ১৪ লাখ। ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে ফেসবুকের মতোই টুইটারেও এগিয়ে রয়েছেন রমনির রানংমেট পল রায়ান। ইউটিউব: ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ওবামার ফ্যান সংখ্যা ২ লাখ ৪০ হাজার। এতে ওবামার ক্যাম্পেইন শিবির বিভিন্ন ধরনের অ্যাড, তাকে সমর্থন করার মেসেজ সংবলিত ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছে। ফার্স্ট লেডি মিশেলের বিভিন্ন ধরনের প্রশংসাসূচক বিষয় সংযোজন করা রয়েছে ওবামার ইউটিউব সাইটে। ইউটিউবে রিপাবলিকান মিট রমনির মাত্র ২৩ হাজার ৭ শ’। তার ক্যাম্পেইন শিবিরও তাতে বিভিন্ন প্রচারণা ও ভিডিও সংযোজন করে রেখেছে। অতিরিক্ত হিসেবে রমনি-অ্যানের প্রেমকাহিনী স্থান পেয়েছে তার ইউটিউব সাইটে। গুগলপ্লাস: গুগলের সামাজিক যোগাযোগ সাইট গুগলপ্লাসে ওবামার অনুসারীর সংখ্যা ২২ লাখ। এতেও দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিশাল ব্যবধান। এতে রমনির অনুসারীর সংখ্যা মাত্র ৯ লাখ ৭৮ হাজার। প্রিন্টারেস্ট: ব্যবহারকারীদের নিজস্ব ছবি ও ভিডিও ব্যবহারের সুবিধা সংবলিত নতুন সামাজিক যোগাযোগের সাইট ‘প্রিন্টারেস্টে’ ওবামাকে ফলো করেন প্রায় ৩৫ হাজার ব্যবহারকারী। এতে হৃদয় স্পর্শ করে এমন অনেক ফটো শেয়ার করেছেন ওবামা। যাতে করে সহজে ভক্তদের আকৃষ্ট করা যায়। যেমন এতে পোশা কুকুরের সঙ্গে মেশার ছবি দিয়েছে ওবামা শিবির। এই সাইটটিতে রমনিকে ফলো করেন মাত্র ১৭শ’ মানুষ। এক্ষেত্রে অবশ্য তার স্ত্রী অ্যান এগিয়ে রয়েছেন। তার অনুসারী ১২ হাজার ৪শ’। তবে প্রিন্টারেস্টে মিশেল ওবামার অনুসারী ৪৩ হাজারের বেশি। ইন্সট্যাগরাম: একই অবস্থা ফটো শেয়ারিং সাইট ইন্সট্যাগরামেও। এতেও রমনির চেয়ে ৩০ গুণ এগিয়ে ওবামা। ফলে অনলাইন প্রচারণা বিশাল ব্যবধানে জয়ী হয়ে আছেন পরিবর্তনের স্লোগান নিয়ে গতবার মাত করা ওবামা।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests