Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা বিতর্কে ঘুরে দাঁড়িয়েছেন ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: October 17, 2012 | 8:44 AM

Details

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা বিতর্কে বেশ শক্ত অবস্থানে ছিলেন বারাক ওবামা। গতকাল মঙ্গলবার কর্মসংস্থান, খনিজ সম্পদ ও লিবিয়া পরিস্থিতি নিয়ে দুই প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিট রমনির মধ্যে দ্বিতীয় দফা তর্কযুদ্ধ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় তর্কযুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মকও ছিলেন ওবামা। ফলে প্রথম বাকযুদ্ধে কিছুটা হোঁচট খেলেও এবারে ঘুরে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ওবামা। খবর বিবিসি, রয়টার্স।

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের তিন সপ্তাহ আগে মঙ্গলবার দ্বিতীয় দফা সরাসরি তর্কযুদ্ধে অবতীর্ণ হন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি। বিতর্ক চলকালে ওবামাকে বেশ কয়েকবারই আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা যায়। এদিন ওবামাকে আগের বারের চেয়ে বেশ তীক্ষ ও সপ্রতিভ বলে মনে হয়। নিউইয়র্কের হফস্ট্রা ইউনিভার্সিটির হলরুমে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যেকার এই বিতর্ক টেলিভিশনে সরাসরি সমপ্রচার করা হয়। হলরুমের দর্শক-সারিতে উপস্থিত ৮২ জন ভোটার দেশের আভ্যন্তরীণ বিষয় ও পররাষ্ট্রনীতি নিয়ে দুই প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান। গত মাসে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে জঙ্গি হামলায় রাষ্ট্রদূত ক্রিস স্টিভেনসসহ চার মার্কিন নাগরিক নিহতের ঘটনা ওবামা প্রশাসন যথাযথ গুরুত্বের সঙ্গে নেয়নি বলে অভিযোগ করেন রমনি। এর জবাবে ওবামা বলেন, আমি প্রেসিডেন্ট এবং সব সময় দায়ভার আমার। লিবিয়ার ঘটনাকে সন্ত্রাসবাদের কাতারে ফেলা যায় কি না- তা নিয়েও বিতর্ক হয় দুজনের মধ্যে।

ওবামার আর্থিক নীতির সমালোচনা করে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর রমনি বলেন, গত চার বছরে মধ্যবিত্ত শ্রেণী ধ্বংস হয়ে গেছে। কর্মসংস্থানের সুযোগও তেমন সৃষ্টি হয়নি। জবাবে ওবামা বলেন, এই অর্থনীতিকে চালিয়ে নিতে কী করতে হয়েছে তা আমি জানি। নতুন করে বহু মানুষের কাজের ব্যবস্থা করতে কী করতে হচ্ছে তাও আমিই জানি।

ওবামা অভিযোগ করেন, রমনি তার নীতি নিয়ে কথা বলতে গিয়ে অসত্য প্রচার করছেন এবং তিনি যে অর্থনৈতিক প্রস্তাব তুলে ধরেছেন, তাতে বিত্তবানদের স্বার্থরক্ষা হবে। বিতর্কে রমনি খনিজ সম্পদ নিয়ে ওবামাকে ঘুরে-ফিরে প্রশ্ন করেন বেশ কয়েকবার।

দুই সপ্তাহ আগে প্রথম দফা বিতর্কে রক্ষণাত্মক থাকায় সমালোচনার মুখে পড়তে হয় প্রেসিডেন্ট ওবামাকে। আর ঐ বিতর্কে এগিয়ে গিয়ে জনমত জরিপে ব্যবধান কমিয়ে আনেন রমনি। কিন্তু দ্বিতীয় দফা বিতর্কের পর জনমত জরিপে আবারো এগিয়ে গেলেন ওবামা। কোন কোন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, ক্ষুরধার যুক্তি আর বক্তব্যে এবার রমনিকে ছাড়িয়ে গেলেন ওবামা।  এদিকে আগামী ২২ অক্টোবর তৃতীয় ও শেষবারের মতো নির্বাচনপূর্ব বিতর্কে মুখোমুখি হবেন দুই প্রার্থী। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে দেখা যায়, চূড়ান্ত ভোটের লড়াইয়ে এই টেলিভিশন বিতর্কে জয়-পরাজয়ের প্রত্যক্ষ প্রভাব থাকে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV