মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী বারাক ওবামা ও মিট রমনি নির্বাচনী প্রচারণার সমাপ্তি টেনেছেন। ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে শুরু করেছেন ভোটাররা। আজ মঙ্গলবার বিভিন্ন অঙ্গরাজ্যে কোথাও সকাল ছয়টা এবং কোথাও সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। খবর বিবিসির।
জাতীয় জনমত জরিপে দেখা যাচ্ছে, বারাক ওবামা এবং মিট রমনি দুইজনেই শতকরা ৪৯ ভাগ জনসমর্থন নিয়ে এখনো সমান অবস্থানে রয়েছেন। দেশটির পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে সময়ের ব্যবধানের কারণে পূর্ব উপকূলের রাজ্যগুলোতে ভোটগ্রহণ শেষ হওয়ার অনেক পর পর্যন্ত পশ্চিমের রাজ্যগুলোতে ভোটগ্রহণ চলবে। পূর্ব উপকূলের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ছয়টি রাজ্যে ভোটগ্রহণ শেষ হবে যার মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ নির্বাচনী রণক্ষেত্র ভার্জিনিয়া।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় আরো যে তিনটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হবে তার মধ্যে থাকবে ওহায়েও অঙ্গরাজ্য। পূর্ব উপকূল স্থানীয় সময় রাত নয়টার ভেতর ৪০টির ওপর অঙ্গরাজ্যে ভোট পর্ব শেষ হয়ে যাবে যার মধ্যে সবগুলো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য থাকবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর যে কোনো সময় থেকেই ফল ঘোষণা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। ২০০ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় হয়েছে ২০১২-র নির্বাচনী প্রচারণায়।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests