মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : সর্বশেষ ২ জরিপে এগিয়ে হিলারি
জনমত জরিপে আবারও রিপাবলিকান দল থেকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেললেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন। সর্বশেষ দুটি জনমত জরিপ প্রকাশিত হয়েছে। এর একটিতে হিলারি ক্লিনটন এগিয়ে আছেন শতকরা ১২ পয়েন্ট বেশি নিয়ে। আরেকটি জরিপে তিনি এগিয়ে আছেন শতকরা ৫ ভাগ সমর্থন বেশি পেয়ে। বার্তা সংস্থা এএফপি বলেছে, একটি জরিপ পরিচালনা করেছে ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ। যদি এখন প্রেসিডেন্ট নির্বাচন হয তাহলে তাতে হিলারিকে ভোট দিতে চেয়েছেন শতকরা ৫১ ভাগ মানুষ। আর ট্রাম্পকে ভোট দিতে চেয়েছেন শতকরা ৩৯ ভাগ মানুষ। গত মাসে অবশ্য এমন জরিপে দু’জনের ব্যবধান ছিল না। আরেকটি জরিপ চালিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল/এনবিসি নিউজ। তাতে দেখা যাচ্ছে শতকরা ৪৬ ভাগ মানুষ বেছে নিয়েছেন হিলারিকে। আর শতকরা ৪১ ভাগ সমর্থন পড়েছে ডোনাল্ড ট্রাম্পের দিকে। তবে যখন তাদের সঙ্গে তৃতীয় কোন পার্টির প্রার্থীকে যোগ করা হয়েছে তখন দেখা গেছে, হিলারিকে সমর্থন করছেন শতকরা ৩৯ ভাগ মানুষ। রিপাবলিকান দলের প্রার্থীকে সমর্থন করছেন শতকরা ৩৮ ভাগ মানুষ। ডোনাল্ড ট্রাম্প গত একটি মাস কাটিয়েছেন বেশ জটিলতার মধ্য দিয়ে। এ সময়ে তিনি তার প্রচারণা বিষয়ক ম্যানেজারকে বরখাস্ত করেছেন। এ ছাড়া তিনি কেন্দ্রীয় একজন বিচারককে পক্ষপাতী হিসেবে অভিহিত করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন। ওই বিচারক ট্রাম্প ইউনিভার্সিটির দুর্নীতির ফাইল প্রকাশ করে দেয়ার রায় দিয়েছেন। এ জন্য তাকে মেক্সিকান বলে গালি দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডোতে সমকামীদের একটি নাইটক্লাবে গুলি করে কমপক্ষে ৪৯ জনকে হত্যার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফের মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার কথা বলেন। শনিবার তিনি বলেছেন, বিভিন্ন অঞ্চলের অভিবাসীরা সন্ত্রাসের সঙ্গে যুক্ত। তাদেরকে বরখাস্ত করা উচিত। এই যখন অবস্থা তখন ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে ট্রাম্প অযোগ্য এমনটা প্রতি তিনজন মার্কিনির মধ্যে দু’জন মনে করেন। অন্যদিকে হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ব্যক্তিগত ইমেইল যেভাবে ব্যবহার করেছেন তাও সমর্থন করেন নি অনেক মানুষ।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!