Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : হিলারি-ট্রাম্পের দ্বিতীয় বিতর্কে যে বিষয়গুলো উঠে এসেছে

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: October 9, 2016 | 11:44 PM

নাসিমুজ্জামান সুমন : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রোববার লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে হিলারি-ট্রাম্পের দ্বিতীয় বাকযুদ্ধ অনুষ্ঠিত হয়। ৯০ মিনিট বিতর্কের পর শেষ হয় ট্রাম্প-হিলারি বাকযুদ্ধ।

এই বিতর্কের কয়েকদিন আগেই নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় ড্রোনাল্ড ট্রাম্প ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এমনকি রিপাবলিকান দলের নেতাদের প্রথম সারির অনেকই তার সমালোচনা করছেন।

হিলারি-ট্রাম্পের প্রথম বিতর্কে জয় পান ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি। দ্বিতীয়বারেও ফলাফল একই হলে দলের জনপ্রিয়তা আরো কমবে বলে রিপাবলিকানদের আশঙ্কা। বার্তা সংস্থা রয়টার্সের আগাম জড়িপে দেখা গেছে, হিলারি ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

এমন অবস্থায় রিপাবলিকান দলের শীর্ষনেতারা প্রার্থী হিসেবে ট্রাম্পকে কতোটুকু সমর্থন করবেন সেটিও ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ। দ্বিতীয় বাকযুদ্ধের পর নির্বাচনের আগে আরো একটি বিতর্ক অনুষ্ঠানে মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন এই দুই প্রার্থী।

ধারণা করা হচ্ছে, এবারের বাকযুদ্ধের মাধ্যমে মার্কিন এই ধনকুবের নিজেকে আবারো শক্ত অবস্থানে নিয়ে আসবেন। তবে হিলারির আক্রমণ আর নিজের সৃষ্টি করা চাপ সামলে উঠতে পারবেন কিনা সেদিকেই তাকিয়ে এখন যুক্তরাষ্ট্রের জনগণ।

ট্রাম্প ও হিলারির দ্বিতীয় বিতর্কে যে বিষয়গুলো উঠে এসেছে

এম রবিউল্লাহ: পারস্পরিক পাল্টা অভিযোগ ও যুক্তি খন্ডন করার মধ্য দিয়ে দ্বিতীয় বিতর্কঅনুষ্ঠিত হয়। বিতর্কে উঠে এসেছে নারী, স্বাস্থ্য সেবা, ইমেল কেলেঙ্কারি, বাণিজ্য নীতি, পররাষ্ট্র নীতি ও আয়কর ইস্যুতে দুই প্রার্থীর উত্তপ্ত বাক্য বিনিময়।

নারীদের নিয়ে কটুক্তি করার জন্য ক্ষমা চেয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ঠাট্টার ছলেই করেছেন। ওবামার স্বাস্থ্য নীতির তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের বিপর্যয়। সন্ত্রাসী কর্মকা-ের জন্য আরো তৎপর হতে তিনি মুসলিমদের পরামর্শ দিয়েছেন।

ব্যক্তিগত ইমেল ব্যবহার করে রাষ্ট্রীয় কর্মকা- পরিচালনা করার জন্য সমালোচনা করে হিলারিকে বিচারের মুখোমুখি করার কথাও জানান ট্রাম্প।

এর আগে ট্রাম্প কিছু নারীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন যারা বিভিন্ন সময় যৌন অসাদাচারণের জন্য প্রেসিডেন্ট বিল বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ওইসব নারীদের কয়েকজনও মিসৌরি অঙ্গারজ্যের সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্কে উপস্থিত ছিলেন। দুই প্রার্থীর পরিবারের সদস্যরাও রয়েছেন।

ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকার সময় যৌন কেলেঙ্কারির বিষয় ট্রাম্প বিতর্কে তুলে ধরেন।

অন্যদিকে ভিডিও টেপটি ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই ট্রাম্পের ওপর থেকে ৩৩ জন দলীয় রিপাবলিকান নেতা তাদের সমর্থন তুলে নিয়েছেন। সূত্র: বিবিসি, সিএনএন ও ভয়েস অব আমেরিকা/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV