Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ : ভারতীয়-আমেরিকান কমলা হ্যারিসের ২ কোটি ৩০ লাখ ডলারের তহবিল

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: July 8, 2019 | 7:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করার পর এ পর্যন্ত ২ কোটি ৩০ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছেন ভারতীয়-আমেরিকান কমলা হ্যারিস। এর মধ্যে এ বছরের প্রথম অর্ধাংশেই দুই লাখ ৭৯ হাজার মানুষের কাছ থেকে এসেছে ১ কোটি ২০ লাখ ডলার। এ বছর জানুয়ারিতে ডেমোক্রেট দলের এই সিনেটর মার্কিন প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন লড়াইয়ে অবতীর্ণ হওয়ার ঘোষণা দেন। নিজের দল ডেমোক্রেট থেকে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে রয়েছেন শক্তিধর কয়েকজন প্রার্থী সহ কমপক্ষে ২০ জন। তাদের মধ্যে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে হলে যেকোনো প্রার্থীকেই প্রেসিডেন্ট নির্বাচনের আগে আরেকটি বড় লড়াইয়ে উত্তীর্ণ হতে হবে। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। 

এতে বলা হয়েছে কমলা হ্যারিসের বয়স ৫৪ বছর। তার মা ভারতের চেন্নাইয়ের। তিনি চেন্নাই থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। সেই মায়ের মেয়ে কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সিনেটর বার্নি স্যান্ডার্স, সিনেটর এলিজাবেথ ওয়ারেনের মতো প্রার্থীদের সঙ্গে প্রতি দ্বন্দ্বিতায় লিপ্ত হতে হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে হলে বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হয়। তার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এরই মধ্যে। দু’দফা প্রার্থীদের মধ্যে প্রাইমারি ডিবেট বা বিতর্ক হয়ে গেছে। তাতে বেশ ভাল দেখিয়েছেন কমলা হ্যারিস। 

তাকে সমর্থন করে এ বছর প্রথম ৬ মাসে যেসব মানুষ তহবিলে অর্থ দিয়েছেন তার মধ্যে রয়েছেন নতুন প্রায় দেড় লাখ দাতা। প্রচারণা বিষয়ক এক বিবৃতি অনুযায়ী, কমলা হ্যারিস নিজেই ডিজিটাল কর্মসূচির মাধ্যমে সংগ্রহ করেছেন কমপক্ষে ৭০ লাখ ডলার। দানকৃত অর্থের পরিমাণ গড়ে ৩৯ ডলার। আর অনলাইন থেকে এসেছে গড়ে ২৪ ডলার। কমলা হ্যারিস তার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন ২১ জানুয়ারি। করপোরেট এবং ফেডারেল লবিস্টদের পক্ষ থেকে দেয়া অর্থ তিনি প্রত্যাখ্যান করেছেন। অনলাইন স্টোর থেকে এসেছে প্রায় ৫ লাখ রুপি। ওইসব অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান ‘দ্যাট লিটল গার্ল ওয়াজ মি’ লেখা টি-শার্ট বিক্রি করেছে এরই মধ্যে ১৪০০ পিস। এতে কমলা হ্যারিসের অল্প বয়সের একটি ছবি ব্যবহার করা হয়েছে। তার সেই ছবি এখন ভাইরাল হয়ে গেছে। জুনে এককভাবে এটিই বেস্ট সেলার, যদিও তা ২৮ জুনের আগে বিক্রি করা হয় নি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ