Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন :দলীয় মনোনয়ন লাভে জোর তৎপরতায় ব্যস্ত ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টির প্রার্থীরা

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: February 14, 2016 | 7:50 AM

কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা নিয়ে নানা বিশ্লেষণ। এখনও দলীয় মনোনয়ন লাভের জন্য জোর তৎপরতায় ব্যস্ত প্রধান দু’দল ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টি। দু’দলেরই মনোনয়ন লাভের জন্য লড়াইয়ে ব্যস্ত প্রার্থীরা। এর মধ্যে ডেমোক্রেট দলে শীর্ষ স্থানে উঠে এসেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারমন্ট রাজ্যের সিনেটর বার্নি স্যান্ডারস। অন্যদিকে সমানতালে পাল্লা দিয়ে চলেছেন রিপাবলিকান শীর্ষ বাছাই ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ। এ ছাড়া দু’দলেই রয়েছেন আরও কিছু প্রার্থী। সবে শুরু হয়েছে মনোনয়ন লাভের প্রাইমারি নির্বাচন বা ককাস নির্বাচন। মাত্র দুটি রাজ্যে তা সম্পন্ন হয়েছে। গত ১লা ফেব্রুয়ারিতে আইওয়া রাজ্যের ককাস নির্বাচন হয়। সেখানে হিলারি ক্লিনটন বিজয়ী হয়ে অর্জন করেছেন ৩২টি ডেলিগেটস। অন্যদিকে ৯ই ফেব্রুয়ারি নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হয় প্রাইমারি নির্বাচন। এতে হিলারিকে পরাজিত করে ৩৬টি ডেলিগেটস অর্জন করেন বার্নি স্যান্ডারস। এখনও বাকি রাজ্যগুলোর ককাস বা প্রাইমারি হবে। ততে বাকি রয়েছে ৪৩২৪টি ডেলিগেটস। মনোনয়ন লড়াইয়ে জিততে হলে এর মধ্যে একজন প্রার্থীকে কমপক্ষে ২৩৮২ জন ডেলিগিটেস পেতে হবে। এটা হলো ডেমোক্রেট দলের চিত্র। অন্যদিকে আইওয়া রাজ্যের ককাসে রিপাবলিকান দলের শীর্ষ স্থানীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হন টেড ক্রুজের কাছে। এতে তিনি পান ১১ জন ডেলিগেটস। তবে তা আবার নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে পুষিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বিজয়ী হয়ে ওই রাজ্যের ১৭ জন ডেলিগেটই তার পকেটে। রিপাবলিকান দলের এখনও বাকি ককাস ও প্রাইমারি মিলে ডেলিগেটস রয়েছে ২৪২৬ জন। একজন প্রার্থীকে মনোনয়ন পেতে হবে কমপক্ষে ১২৩৭ জন ডেলিগেটস পেতে হবে। কেবল এ মাসেই এই ককাস বা প্রাইমারি নির্বাচন শুরু হয়েছে। এখনও এ নির্বাচনের অনেক বাকি। চলবে ১৪ই জুন পর্যন্ত। ফলে এখনও বলা সম্ভব নয় দলীয় মনোনয়ন লাভের দৌড়ে কোন দল থেকে কোন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। যারাই প্রাইমারিতে নির্বাচিত হন তাদেরকে নভেম্বরে চূড়ান্ত নির্বাচনে অংশ নিতে হবে। এখনও যেসব স্থানে পাইমারি বা ককাক বাকি আছে তার মধ্যে রয়েছে নেভাদা ককাস, সাউথ ক্যারোলাইনা প্রাইমারি, ওয়াশিংটন ককাস (রিপাবলিকানদের), নেভাদা ককাস (রিপাবলিকান), সাউথ ক্যারোলাইনা প্রাইমারি (ডেমোক্রেটদের), আলাবামা, আলাস্কা ককাস (রিপাবলিকান), আমেরিকান সামোয়া ককাস (ডেমোক্রেটদের), আরকানসাস, কলোরাডো ককাস, জর্জিয়া, ম্যাচাচুসেটস, মিনেসোটা ককাস, নর্থ ডাকোটা ককাস (রিপাবলিকান), ওকলাহোমা, টিনেসি, টেক্সাস, ভারমন্ট, ভার্জিনিয়া, ওয়েওমিং ককাস (রিপাবলিকান), কানসাস ককাস, কেনটাকি ককাস (রিপাবলিকান), লুইজিয়ানা, মেইনে ককাস (রিপাবলিকান), নেব্রাস্কা ককাস (ডেমোক্রেট), মেইনে ককাস (ডেমোক্রেট), পুয়ের্তো রিকো (রিপাবলিকান), হাওয়াই ককাস (রিপাবলিকান), ইডাহো (রিপাবলিকান), মিশিগান, মিসিসিপি, ডেমোক্রেটস এব্রড, গুয়াম ( রিপাবলিকান কনভেনশন), নর্থ ম্যারিয়ানাস ককাস (ডেমোক্রেট), ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ককাস (রিপাবলিকান), ফ্লোরিডা, ইলিনয়েস, মিসৌরি, নর্থ ক্যারোলাইনা, নর্দার্ন মেরিয়ানা আইল্যান্ড ককাস (রিপাবলিকান), ওহাইও, ভার্জিনিয়া আইল্যান্ড ককাস (রিপাবলিকান), আমেরিকান সামোয়া ( রিপাবলিকান কনভেনশন), আরিজোনা, ইডাহো ককাস (ডেমোক্রেট), ইউটাহ, আলাস্কা ককাস (ডেমোক্রেট), হাওয়াই ককাস (ডেমোক্রেট), ওয়াশিংটন ককাস (ডেমোক্রেট) উইসকনসিন, ওয়েওমিং ককাস (ডেমোক্রেট), নিউ ইয়র্ক, কানেকটিকাট, দিলাওয়ার, মেরিল্যান্ড, পেনসিলভ্যানিয়া, রোড আইল্যান্ড, ইন্ডিয়ানা, গুয়াম (ডেমোক্রেট), নেব্রাস্কা (রিপাবলিকান), ওয়েস্ট ভার্জিনিয়া, কেনটাকি (ডেমোক্রেট), ওরিগন, ওয়াশিংটন (রিপাবলিকান), ভার্জিনিয়া আইল্যান্ডস ককাস (ডেমোক্রেট), পুয়ের্তো রিকো ককাস (ডেমোক্রেট), ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ জার্জি, নিউ মেক্সিকো, নর্থ ডাকোটা ককাস (ডেমোক্রেট), সাউথ ডাকোটা ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া (ডেমোক্রেট)। এসব স্থানে ককাস ও প্রাইমারি মিলে প্রার্থীকে নির্বাচিত হতে হবে ডেলিগেটসের ভিত্তিতে। ওদিকে সবার নজর এখন ডেমোক্রেট শিবিরে। কে এই দল থেকে মনোনয়ন পাবেন হিলারি ক্লিনটন নাকি বার্নি স্যান্ডারস। নাকি অন্য কেউ। এ দু’জনের মধ্যে যাচাই করছেন বিশেষজ্ঞরা। তারা হিসাব কষছেন ২০০১ সালে প্রথমবার নির্বাচিত সরকারি পদে আসীন হন হিলারি ক্লিনটন। ২০০৯ সালে সেই পদ থেকে সরে যান। তিনি ৮ বছর ওই দায়িত্ব পালন করেন। অন্যদিকে বার্নি স্যান্ডারস ১৯৮১ সালে প্রথমবার নির্বাচিত সরকারি পদে আসীন হন। তারপর থেকে এখন অবধি সেই দায়িত্বে আছেন। মোট তার কার্যকাল ৩৪ বছর। গড়ে একজন প্রেসিডেন্ট পদের প্রার্থীর যে সময় অভিজ্ঞতা থাকে তার চেয়ে তিনি ১৯ বছরের বেশি সরকারি পদে দায়িত্ব পালনকারী। অর্থাৎ হিলারি ক্লিনটনের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতার ঝুলি তার সরকারি পদে। তবে জনমত জরিপ বেশি ভাগ ক্ষেত্রেই যাচ্ছে হিলারি ক্লিনটনের দিকে। অন্যদিকে রিপাবলিকান দলের শীর্ষ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কোন সরকারি দায়িত্ব পালন করেন নি। তিনি বিলিয়নিয়ার ব্যবসায়ী। অকস্মাৎ রাজনীতিতে তার প্রবেশ। এরই মধ্যে তিনি নানা বিতর্ক উস্কে দিয়েছেন। মুসলিম বিদ্বেষী হিসেবে সারাবিশ্বে প্রচার পেয়েছেন। তার দলীয় প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ২০১৩ সালে সরকারি নির্বাচিত দায়িত্বে আসেন। দু’ বছর তিনি এ দায়িত্ব পালন করছেন। ডেমোক্রেট দলের প্রার্থীরা হলেন হিলারি ক্লিনটন, বার্নি স্যান্ডারস, মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’ম্যালে, রোড আইল্যান্ডের সাবেক নিরপেক্ষ গভর্নর ও রিপাবলিকান সিনেটর লিঙ্কন চ্যাফি, ভার্জিনিয়ার সাবেক সিনেটর জিম ওয়েব, হার্ভাডের প্রফেসর লরেন্স লেসিগ। তবে এরই মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করেছেন লিঙ্কন চ্যাফি, লরেন্স লেসিগ, ওম্যালে, জিম ওয়েব। অন্যদিকে রিপাবলিকান দলের প্রার্থীরা হলেন ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রুজ, জেব বুশ, বেন কার্সন, জন কাসিচ, মারকো রুবিওসহ বেশ কিছু প্রার্থী। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV