Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : মনোনয়নের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন বার্নি স্যান্ডার্স

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: April 8, 2020 | 6:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা বাতিল ঘোষণা করেছেন। এতে ডেমোক্রেট পার্টি থেকে প্রার্থী হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন পাওয়ার পথ নিশ্চিত হয়ে গেল। জুনে ডেমোক্রেটদলের প্রার্থী ঘোষণা করার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে এটি পিছিয়ে যায়। নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হলে তিনিই ডোনাল্ড ট্রাম্পের মোকাবেলা করবেন।
খবরে বলা হয়, বুধবার এক অনলাইন কনফারেন্সে ৭৮ বছর বয়সী স্যান্ডার্স তার নির্বাচনি শিবিরের কর্মীদের প্রতি বক্তব্য রাখেন। সম্মেলনে স্যান্ডার্স বলেন, আমরা কেমন রাষ্ট্র হতে পারবো সে ব্যাপারে আমেরিকান বিবেককে পাল্টে দিয়েছি। অর্থনৈতিক ন্যায্যতা, সামাজিক ন্যায্যতা, জাতিগত ন্যায্যতা ও পরিবেশগত ন্যায্যতার জন্য অশেষ সংগ্রামের দিকে বড় ধরনের পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রচারণা আদর্শগত সংগ্রামে জয়ী হয়েছে।
প্রাথমিকভাবে সফলতা হলেও পরবর্তীতে বাইডেনের সঙ্গে মনোনয়ন প্রতিযোগিতায় পেছনে পড়ে যান স্যান্ডার্স। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি করোনা ভাইরাসের জন্য সকল সম্মেলন অনলাইনেই করছেন। প্রচারণায় তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে আফ্রিকান-আমেরিকান ভোটারদের কাছ থেকে পর্যাপ্ত ভোট নিশ্চিত করতে পারেননি।

শুরু থেকেই তাকে ডেমোক্রেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থীদের একজন বিচেনা করা হচ্ছিলো। স্বঘোষিত ডেমোক্রেটিক স্যান্ডার্স সোশ্যালিস্ট প্রচারণার শুরুর দিকে স্বাস্থ্যসেবা ও শ্রমিকশ্রেণির পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সফলতা অর্জন করেন। প্রথম দিকের প্রাইমারিগুলোতে তিনিই এগিয়ে ছিলেন। তবে পরবর্তীতে তাকে বিশাল ব্যবধানে পেছনে ফেলে দেয় বাইডেন। একসময় শুধু এ দুজনেই প্রতিদ্ব›দ্বীতা করছিলেন। বিবিসি, সিএনএন, ফক্স

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV