মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের দুই অগ্রাধিকার: মহামারি রোধে কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন করোনা মহামারিকে শীর্ষ অগ্রাধিকার দিয়ে কর্মপরিকল্পনা সাজাচ্ছেন। তিনি জানিয়েছেন, মহামারি মোকাবিলায় দেশের সেরা বিজ্ঞান ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করবেন তিনি। জানুয়ারি থেকেই এই কমিটি কাজ শুরু করবে। এর পাশাপাশি তার পরিকল্পনায় রয়েছে অর্থনীতি পুনর্গঠন, বর্ণবাদ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন ইস্যু। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পরই ৭টি মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। জানুয়ারিতে তিনি ক্ষমতা পাওয়ার পর কীভাবে সরকার পরিচালনা করবেন তা নিয়ে কাজ করছেন। মার্কিন মিডিয়ার মতে, ক্ষমতায় আসার পর প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। কিন্তু ক্ষমতা পাওয়ার পর ওই চুক্তিতে নতুন করে যুক্ত হওয়ার কথা বলেছেন জো বাইডেন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পক্ষে কাজ করছে এমন অভিযোগে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। কিন্তু আবার বিশ্বস্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এ ছাড়া যেসব শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে অবৈধভাবে তাদেরকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের নীতির অধীনে অভিবাসী মর্যাদা দেয়ার কথা বলেছেন বাইডেন।
শনিবার প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেন তার প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রে যে ক্ষতি হয়ে গেছে তা পুনঃনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিভক্তি নয়, ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সরাসরি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থনকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের বিরোধীদেরকে শত্রু হিসেবে দেখা বন্ধ করতে হবে। নির্বাচনে পরাজিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তিনি সান্ত্বনার বাণী শুনিয়েছেন। বলেছেন, আমিও অনেকবার হেরেছি। বুঝতে পারি হারার বেদনাটা কেমন। ওদিকে ক্ষমতা হস্তান্তর সম্পর্কিত একটি ওয়েবসাইট চালু করেছেন বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes