Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের চূড়ান্ত বিতর্ক নিয়ে ভয়েস অব আমেরিকায় আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: October 21, 2016 | 10:35 PM

ডেস্ক রিপোর্ট: বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দু’প্রার্থী ডেমক্র্যাট দলের হিলারি ক্লিন্টন এবং রিপাবলিকান দলের ডনাল্ড ট্রাম্পের মধ্যে চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হলো । এই বিতর্কের বিভিন্ন দিক নিয়ে স্টুডিওতে একটি আলোচনা চক্র । সঞ্চালন করেছেন, আনিস আহমেদ :
নির্বাচনে প্রথা অনুযায়ী ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থিদের মধ্যে চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হয়ে গেল লাস ভেগাসে বুধবার রাত । এই বিতর্কের নানান দিক নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন শাগুফতাহ নাসরিন কুইন এবং নিউইয়র্ক থেকে টেলিফোনে যোগ দিয়েছেন, প্রবীণ সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহাম্মাদুল্লাহ।
আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই রিপাবলিকান দলীয় প্রার্থি ডনাল্ড ট্রাম্প বলে আসছেন যে এই নির্বাচনে কারচুপি হবে। নির্বাচনের ফলাফল তিনি মেনে নেবেন কি না, এ রকম প্রশ্নের জবাবে ট্রাম্প কোন সরাসরি জবাব দিতে অস্বীকৃতি জানান। লক্ষ্য করার বিষয় তিনি মিডিয়াকেও দোষারোপ করছেন পক্ষপাতিত্বের জন্য । অন্য দিকে হিলারি ক্লিন্টন, ট্রাম্পের এই কারচুপির অভিযোগ সম্পর্কে বলেন যে তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে খাটো করে দেখছেন। এ রকম ঘটনা আগে ঘটেনি কখনও। ট্রাম্প অবশ্য বুশ –গোরের নির্বাচনে, প্রথম দিকে গোরের আপত্তির প্রসঙ্গও উত্থাপন করেন। এবারকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নেয়ার ব্যাপারে ট্রাম্পের এই দ্বিধা এ রকম আভাষ দিচ্ছে যে নির্বাচনে ট্রাম্প যদি হেরে যান তা হলে হয়ত তিনি ফলাফল মেনে নেবেন না । সৈয়দ মোহাম্মদুল্লাহও মনে করেন এই নির্বাচনে জয়লাভের ব্যাপারে মি ট্রাম্প নিজেই যেন সন্দিহান ।
শাগুফতাহ নাসরিন কুইন বলেন ট্রাম্পেরই রানিং মেইট , নির্বাচনী জুটি, রিপাবলিকান দল থেকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থি মাইক পেন্স বলেছিলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা তারা মেনে নেবেন। কেবল এটাই নয় নিজের নির্বাচনী জুটির সঙ্গে ট্রাম্পের একাধিক ব্যাপারেও মতানৈক্য ও রয়েছে । বিষয়টা খানিকটা ব্যতিক্রমী। তবে শাগুফতাহ বলছেন অতি সম্প্রতি আবার নির্বাচনী ফলাফল সম্পর্কে পেন্স, ট্রাম্পের সঙ্গে সুর মেলাচ্ছেন।
এবারকার বিতর্কেও অনেক বিশ্লেষকের মনে হয়েছে যে ট্রাম্প যেন আত্মরক্ষা মূলক কৌশল গ্রহণ করেছিলেন । অন্যদিকে হিলারি ক্লিন্টন সম্পর্কে যে সব অভিযোগ বিশেষত তাঁর ইমেইল বিষয়ক অভিযোগ, সেই অভিযোগ খন্ডন করার কোন সরাসরি চেষ্টা হিলারি করেননি । তিনি বরঞ্চ সুকৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে রাশিয়া যে এবারকার নির্বাচনকে প্রভাবিত করছে, হ্যাকিং এ মাধ্যমে এ কথাটাকেই প্রতিপাদ্য করে তুলেছেন। বিতর্কের এই বিপরীতমুখী দিকটি উল্লেখযোগ্য বলে মত প্রকাশ করেছেন সৈয়দ মোহাম্মাদুল্লাহ।
শাগুফতাহ বললেন একটা খুবই ব্যতিক্রমী দিক হচ্ছে যে রিপাবলিকান প্রার্থিদের মধ্যে ট্রাম্পই হচ্ছেন ব্যতিক্রমি, যিনি রাশিয়ার প্রতি অনেকখানি নমনীয় ভাব পোষণ করেন। ট্রাম্পের এই রুশ প্রীতি রিপাবলিকানরা খুব ভালো ভাবে নেবেন বলে মনে হয় না।
আরেকটি দিক হলো হিলারি ক্লিন্টনের আরও যে কিছু বিতর্কিত বিষয় ছিল, যেমন ধরুন লিবিয়ায় যথা সময়ে পদক্ষেপ নিতে তাঁর ব্যর্থতা কিংবা ইরাক যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত কে সমর্থন জানানো এসব বিষয় ট্রাম্প তাঁর যুক্তি সঠিক ভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন।
শাগুফতাহ বলেন অনেকেই বলছেন যে প্রথম চল্লিশ মিনিট ট্রাম্প তাঁর বক্তব্য অনেকটা সংযত ভাবেই উপস্থাপন করেছেন কিন্তু পরের দিকে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন। হিলারি ক্লিন্টনের বক্তব্যের মাঝখানে কথা বলার চেষ্টা করেছেন, এমন কি হিলারি ক্লিন্টনকে, তিনি, তাঁর কথায় Nasty Woman বলে বর্ণনা করেছেন। এই যে ব্যক্তিগত আক্রমণ কেবল নারী সমাজকে নয়, সকলকেই আহত করেছে প্রচন্ড ভাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ