মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন বাইডেন
ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক : ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন। সেগুলোর মধ্যে রয়েছে- ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সেটা বাতিল করা, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নীতিমালা বাতিল, মেক্সিকোর সাথে সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য অর্থ সংগ্রহে ট্রাম্পের দেওয়া জরুরি ঘোষণা প্রত্যাহার, কেন্দ্রীয় সরকারের চাকরিজীবীদের জন্য এবং ফেডারেল ভবন ও হোয়াইট হাউজে করোনাভাইরাস সংক্রান্ত নতুন অফিসে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ, কিছু দেশ, বিশেষ করে মুসলিম দেশ থেকে ভ্রমণের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার অবসান ঘটানো ও কিস্টোন এক্সএল পাইপলাইন বিষয়ে দেওয়া প্রেসিডেন্টের অনুমোদন প্রত্যাহার। বিবিসি
বুধবার (২০ জানুয়ারি) শপথের পরই মাস্ক পরে ওভাল অফিসে ঢুকেন বাইডেন। সেখানে বসে কিছুক্ষণ সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি। তারপর ডোনাল্ড ট্রাম্পের রেখে যাওয়া নীতিতে আঘাত করেন প্রেসিডেন্ট বাইডেন। প্যারিস জলবায়ুর চুক্তিতে ফেরার বিষয়ে জাতিসংঘে নোটিশ পাঠানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গত বছর ওই চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। শপথগ্রহণের পর ওভাল অফিসে গিয়েই নির্বাহী আদেশে স্বাক্ষর করে বাইডেন বলেন, ‘অপচয় করার মতো সময় নেই। অবিলম্বে কাজ করতে হবে।’ করোনা মহামারির সংক্রমণরোধে কেন্দ্রীয় সরকারের দফতরে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছেন বাইডেন। সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পড়ার আহ্বান জানান সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট।
বেশ কয়েকটি মুসলিম দেশের পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে জানিয়েছে বাইডেন প্রশাসন। অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের আদেশ স্থগিত করার কথা চলছে। এর আগে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই রাজনৈতিক উগ্রবাদ, শ্বেতাঙ্গ আধিপত্য এমনকি ঘরোয়া সন্ত্রাসবাদের শেকড় উপরে ফেলার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। একইসঙ্গে নতুন করে শুরুর ডাক দিয়ে মার্কিন রাজনীতিতে যে বিভেদ সৃষ্টি হয়েছে তা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের