Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্সিয়াল লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশী শেফ খলিলুর রহমান

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: March 22, 2022 | 2:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন বিশিস্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী খলিল বিরিয়ানী হাউসের সত্বাধিকারী শেফ মো. খলিলুর রহমান। গত ১৯ মার্চ শনিবার ১ ইউএন প্লাজায় প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে তার হাতে সার্টিফিকেট এবং পদক তুলে দেন জাতিসংঘে মার্কিন দূত ড.সীমা কাতনায়া। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সম্মাননা প্রদানকালে ড. কাতনায়া বলেন, এটা দেশের একটি সর্বোচ্চ সম্মান জনক পদক। তার হাতে এটি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।
মুলত যারা আমেরিকাকে গড়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে তাদের এই বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
জানা যায়, শেফ খলিলুর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার পর রেস্টুরেন্টে ডিশ ওয়াশার হিসেবে কাজ শুরু করেন। দেড় বছর ডিশ ওয়াশের কাজ করে পদোন্নতি পান সহকারী শেফ হিসেবে। দেড় বছর পর হন শেফ। শেফের কাজের পাশাপশি নিউইয়র্কের কুলিনারী ইন্সটিটিউট থেকে অর্জন করেন ডিপ্লোমা। এরই মধ্যে ব্রঙ্কসে ছোট্ট পরিসরে গড়ে তোলেন খলিল বিরিয়ানী হাউস নামে ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান। এর পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পর্যায়ক্রমে আরও বড় পরিসরে খলিল বিরিয়ানী হাউস, খলিল হালাল চাইনিজ, খলিল পিৎজা অ্যান্ড গ্রীল, খলিল সুইটস, খলিল সুপার মার্কেট গড়ে তুলে অনেক প্রবাসীর কর্ম সংস্থানের ব্যবস্থা করেন। তিনি খলিল ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশেও অনেক জনহিতকর কাজে অংশ নিচ্ছেন।
শেফ খলিলুর রহমান বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবার বিরিয়ানী এবং চাইনিজ খাবারে নিজ রেসিপি সংযুক্ত করে স্বাদ ও মানে নতুনত্ব আনেন। তার এসব ভিন্ন স্বাদের খাবারের ঘ্রাণ শুধু প্রবাসী বাংলাদেশীদের মাঝেই নয় মুলধারায়ও ছড়িয়ে পড়ে। কংগ্রেসম্যান, সিনেটর, এসেম্বলিম্যান, সিটি কাউন্সিল স্পিকার, সিটি কাউন্সিলমেম্বার, সিটি কম্পট্রোলার সহ মূলধারার রাজনীতিবিদরা খলিল বিরিয়ানীতে এসে বাংলাদেশী ও চাইনিজ খাবারের স্বাদ নেন।
শেফ খলিলুর রহমান গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার নামানুসারে “বাইডেন বিরিয়ানী” নামে একটি স্পেশাল বিরিয়ানী চালু করে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সহ মুলধারায় ব্যাপকভাবে আলোচিত হন।
খলিলুর রহমান প্রেসিডেন্সিয়াল লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তিতে মিডিয়া কর্মী ছাড়াও কমিউনিটির সকলকে আন্তুরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এতে সকলের অবদান রয়েছে।
তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে কমিউনিটি ও দেশের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। এ অ্যাওয়ার্ড সামনের দিকে এগিয়ে যেতে এবং মানুষের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করতে অনেক উৎসাহ যোগাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV