মার্কিন বন্দিশালা পছন্দ না হলে যুক্তরাষ্ট্রে আসার দরকার নেই, অবৈধ অভিবাসীদের প্রতি ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসীদের সঙ্গে যে আচরণ করছে সে বিষয়ে নানা সমালোচনার জবাবে ট্রাম্প বলেছেন, অবৈধ লোকজনের জন্য এখানে যে বন্দিশালা অপেক্ষা করছে তা পছন্দ না হলে তাদের যুক্তরাষ্ট্রে আসার দরকার নেই। তিনি বলেন, মার্কিন সীমান্তে আটক কেন্দ্রগুলোতে অভিবাসীরা নিজ দেশের চেয়ে ভাল আছেন। সিএনএন/বিবিসি/ পারস
গত কয়েক সপ্তাহ ধরে বিরোধী ডেমোক্রাট সদস্য ও মানবাধিকার সংস্থার লোকজন মেক্সিকো সীমান্তে কয়েকটি বন্দিশিবির পরিদর্শনের পর প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। এসব বন্দিশিবিরে লোকজনকে তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং ধারণক্ষমতার চেয়ে বেশি লোক রাখা হয়েছে। সেখানে পর্যাপ্ত খাদ্য ও পানিসহ মৌলিক জিনিসপত্রের ব্যবস্থা নেই। এ প্রসঙ্গে ট্রাম্প বুধবার তার টুইটার পোস্টে বলেছেন, যদি অবৈধ অভিবাসীদের এ অবস্থা ভালো না লাগে তাহলে তাদেরকে বলে দিন যে, তারা যেন না আসে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, আমাদের সীমান্তরক্ষীরা হাসপাতাল কর্মচারি, ডাক্তার অথবা নার্স নয়। তারা সীমান্তে তাদের দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে। অবৈধ লোকজন বন্দিশালায় যে পরিবেশে আছে তার চেয়ে তারা তাদের দেশে ভালো ছিল না। একদিন আগে ট্রাম্প প্রশাসনের এক প্রতিবেদনে বলা হয় আটক কেন্দ্রগুলোতে গরম খাবার খেতে চাচ্ছে না বা গোসল করতে অনীহা দেখাচ্ছে। এছাড়া আটককেন্দ্র অভিবাসীদের দিয়ে পরিপূর্ণ হয়ে ওঠায় তারা সেখান থেকে মুক্তি চাচ্ছে। ডেমোক্রেট রাজনীতিকরা টেক্সাসে ওসব আটক কেন্দ্র পরিদর্শনের পর অভিযোগ করেন যে অভিবাসীদের টয়লেটের পানি খেতে বাধ্য করা হচ্ছে। ৪০ জন পুরুষের জন্যে নির্মিত শেডে রাখা হয়েছে ৫১ জন এবং ৪১ জন নারীর জন্যে নির্মিত শেডে রাখা হয়েছে ৭১ জনকে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’