Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মার্কিন বাজেটে ব্যয় সঙ্কোচনের সিদ্ধান্তে কংগ্রেস

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: April 10, 2011 | 12:33 PM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দীর্ঘ বিতর্কের পর সরকারি ব্যয় সঙ্কোচনের এক ঐতিহাসিক সিদ্ধান্তে একমত হয়েছে মার্কিন কংগ্রেস। শুক্রবার রাতে ঘোষিত চূড়ান্ত সময় পেরিয়ে যাওয়ার মাত্র এক ঘণ্টা আগে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কংগ্রেস নেতৃবৃন্দ এ বছরের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ৩৮ বিলিয়ন সরকারি ব্যয় সঙ্কোচনে একমত হয়েছেন। এ সিদ্ধান্তের ফলে সরকারকে অনেক কর্মকাণ্ড বন্ধ করে দিতে হবে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের ১৫ বছরের বিতর্কের অবসান ঘটলো। প্রেসিডেন্ট ওবামা একে ইতিহাসের সবচেয়ে বড় বাৎসরিক ব্যয় সঙ্কোচন বলে উল্লেখ করে বলেছেন, আমেরিকানদের তাদের সামর্থ্যের মধ্যেই জীবনযাপন করতে হবে। তিনি বলেন, এ কাজটা খুব কঠিন তবে প্রয়োজনীয়। ব্যয় সঙ্কোচনের কিছু কিছু খাত বেদনাদায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। প্রেসিডেন্ট ওবামা এ সিদ্ধান্ত সমর্থন করলেও স্পষ্টত এটা রিপাবলিকানদের একটি বিজয় হিসেবেই দেখা হচ্ছে।  সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রেইড এ সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।  স্পিকার জন বোয়েনার বলেছেন, আগামী এক দশকে সরকারকে ৫০০ বিলিয়ন ডলার ব্যয় সঙ্কোচন করতে হবে। শুক্রবার রাত পর্যন্ত কোন সমঝোতা ছাড়াই সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। এটা হলে ৮ লাখ সরকারি কর্মচারী চাকরি হারাতেন। তাই বিস্তারিত বাজেট পরিকল্পনা চূড়ান্ত হওয়ার আগে বিভিন্ন ব্যয় বহন করতে কংগ্রেসে ডেমোক্রেট ও রিপাবলিকান দলের সদস্যরা একটি অন্তর্বর্তীকালীন বাজেট (স্টপ-গ্যাপ স্পেন্ডিং বিল) পাস করেন। তবে ২০১২ সালের বাজেট ও বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে বিতর্ক এখনও রয়ে গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV