মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিঙ্গাপুর ও ভিয়েতনাম সফরে যাচ্ছেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আগামী আগস্টে সিঙ্গাপুর ও ভিয়েতনাম সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসন এ অঞ্চলে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরে পাঠাচ্ছে। এর মধ্য দিয়ে মূলত দক্ষিণ চীন সাগরসহ অন্যান্য এলাকায় চীনের তৎপরতা প্রতিহত করতে চায় ওয়াশিংটন।
সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেন মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়া সফর করেন। এই সপ্তাহেই ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ফিলিপাইনের প্রতিরক্ষা বিষয়ক প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।
চীনও নিজেদের প্রভাব বিস্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশটি ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস ও কম্বোডিয়ার নাগরিকদের জন্য বিনামূল্যে বিপুল পরিমাণ টিকা সরবরাহ করে ‘তথাকথিত’ টিকা কূটনীতি চালিয়ে আসছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি