Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মার্কিন রাজস্ব বিভাগের ওপর ক্ষুব্ধ রক্ষণশীলেরা

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: May 16, 2013 | 9:08 AM

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিচয়ের কারণে রক্ষণশীল ঘরানার সংগঠনগুলো রাজস্ব বিভাগের হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে দেশটির রক্ষণশীল মহল ক্ষুব্ধ।
এই অভিযোগের জেরে গত বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামা রাজস্ব বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সমস্যা সমাধানে আইনপ্রণেতাদের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ওবামা।
রক্ষণশীলদের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণে রক্ষণশীল সামাজিক সংগঠনগুলো রাজস্ব বিভাগের নানা ধরনের হয়রানি ও তল্লাশির সম্মুখীন হচ্ছে। টি-পার্টিও হয়রানির শিকার হয়েছে।
বিষয়টি নিয়ে কঠোর সমালোচনার পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ তোপের মুখে পড়েছে। বিব্রত হয়েছেন ওবামা। রাজস্ব বিভাগের প্রধানকে বরখাস্ত ও অভিযোগ তদন্তের নির্দেশেও সমালোচনা থেমে নেই। এর জেরে কংগ্রেসের শুনানিতে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের তলব করা হয়েছে।
রিপাবলিকান দলের ক্ষুব্ধ আইনপ্রণেতারা স্পষ্টতই অভিযোগ করেছেন, দলীয় পরিচয়ের কারণে হয়রানির প্রমাণ পেয়েছেন তাঁরা। এমনকি আইনপ্রণেতাদের সামনে রাজস্ব কর্মকর্তারা বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করেছেন বলে অভিযোগ উঠেছে।
সমালোচনার মুখে হোয়াইট হাউস থেকে গতকাল সন্ধ্যায় দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি নিজেও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ।’ রাজস্ব বিভাগের বৈরী আচরণে মার্কিন জনগণের ক্ষোভ যৌক্তিক উল্লেখ করে রাজস্ব বিভাগে নিবিড় তদন্ত পরিচালনার ঘোষণা দেন ওবামা।
তাত্ক্ষণিক পদক্ষেপ হিসেবে রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত প্রধান স্টিফেন মিলারের পদত্যাগপত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। সমস্যা সমাধানে আইনপ্রণেতাদের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দেন তিনি।
রিপাবলিকানদের পক্ষ থেকে ওবামার বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। রাজস্ব বিভাগে নতুন নেতৃত্ব সমস্যা সমাধানে সহায়ক হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV