Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

মার্কিন রাষ্ট্রদূত হলব্রুক গুরুতর অসুস্থ

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: December 12, 2010 | 3:01 AM

ইউএসএনিউজ ডেস্ক:  আফগানিস্তান ও পাকিস্তানে নিয়োজিত বিশেষ মার্কিন প্রতিনিধি রিচার্ড হলব্রুক গুরুতর অসুস্থ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সংক্ষিপ্ত বিবৃতিতে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়।পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলি ওই বিবৃতিতে বলেন, ‘শনিবার সকালে চিকিৎসকেরা হলব্রুকের ধমনির ক্ষত নিরাময়ের জন্য অস্ত্রোপচার করেছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গেই রয়েছেন।’ ৬৯ বছর বয়সী হলব্রুককে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়।
রিচার্ড হলব্রুক

১৯৯৫ সালে ঐতিহাসিক ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন হলব্রুক। সেই ডেটন চুক্তিই বসনিয়া যুদ্ধের অবসান ঘটায়।২০০৯ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা হলব্রুককে আফগানিস্তান ও পাকিস্তানে তাঁর বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। সেই থেকে তিনি এ অঞ্চলে ওয়াশিংটনের কৌশল ও নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
বারাক ওবামা বলেছেন, তিনি ও তাঁর স্ত্রী মিশেল হলব্রুকের সুস্থতার জন্য প্রার্থনা করছেন। তিনি আরও বলেন, ‘আমরা তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করছি এবং এই কঠিন সময়ে তাঁর পরিবারের সদস্যদের সমর্থন দিচ্ছি।’ওবামা হলব্রুককে ‘একনিষ্ঠ সরকারি কর্মকর্তা’ ও ‘আমেরিকার পররাষ্ট্রনীতির বড় ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেছেন। বিবিসি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV