Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মার্কিন সরকারের রিপোর্ট: লস্কর-ই-তৈয়্যেবা পাকিস্তান থেকে হামলা পরিকল্পনা অব্যাহত রেখেছে

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: June 5, 2011 | 10:36 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিদ্রোহীদের নিরাপদ আশ্রয়স্থল বলে বিবেচিত পাকিস্তানের ভেতর থেকে বড় ধরনের হামলা চালাতে সক্ষম লস্কর-ই-তৈয়্যেবাকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করে মার্কিন সরকারের এক রিপোর্টে বলা হয়েছে, সংগঠনটি পাকিস্তানের ভেতর থেকেই আরও বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা অব্যাহত রেখেছে। পিটিআই জানিয়েছে, গভর্নমেন্ট একাউন্টিবিলিটি অফিস (জিএও) ৫১ পৃষ্ঠার রিপোর্টে শুক্রবার বলেছে, ২০০৮ সালের নভেম্বরে মুম্বই হামলার কারণে আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও সুদৃঢ় আঞ্চলিক নেটওয়ার্ক সমৃদ্ধ এবং বড় ধরনের হামলা চালাতে সক্ষম লস্কর-ই-তৈয়্যেবা (এলইটি) পাকিস্তানের ভেতর থেকেই আঞ্চলিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। এতে বলা হয়েছে, তারা মার্কিন স্বার্থে হামলা চালানোকে তাদের নৈতিক স্বার্থ বলে বিবেচনা করছে। পাকিস্তান সরকার এলইটিকে নিষিদ্ধ ঘোষণা করলেও সেখানে নিরাপদে অবস্থানকারী এ সংগঠন ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে পাকিস্তানের আরও কঠোর পদক্ষেপ নেয়া উচিত। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী নানামুখী তৎপরতা বাড়ানোর পরেও আল-কাযেদা বিদ্রোহী, আফগান বিদ্রোহী, বিদেশী উগ্রপন্থি এবং পাকিস্তানের বিদ্রোহীরা পাকিস্তানের বিভিন্ন উপজাতীয় এলাকা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত প্রদেশ বা খায়বার পাখতুনখোয়া প্রদেশ এবং বেলুচিস্তানের নিরাপদ আশ্রয়ের সন্ধান অব্যাহত রেখেছে। ‘কমব্যাটিং টেরোরিজম: ইউএস গভর্নমেন্ট শুড ইমপ্রুভ ইটস রিপোর্টিং অন টোরোরিস্ট সেফ হ্যাভেন’ শীর্ষক রিপোর্টে জিএও বলেছে, আল-কায়েদা এবং হাক্কানি নেটওয়ার্কের মতো আরও বিভিন্ন সংগঠন আফগানিস্তানের হামলাসহ বিশ্বব্যাপী হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ, নিয়োগ এবং প্রপাগান্ডার জন্য পাকিস্তানের ওই উপজাতীয় এলাকাকে ব্যবহার করে। তেহরিক-ই-তালিবানের ছত্রছায়ায় পাকিস্তানি তালেবান ও পাকিস্তানের বিভিন্ন এলাকাতে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলার পরিকল্পনার জন্য ওই এলাকাকে ব্যবহার করে। উপজাতীয় ওই এলাকার বাইরে কোয়েটাভিত্তিক আফগান তালেবান এবং হিজব-ই-ইসলামি গুলবুদ্দিনের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশকে তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে বলে এতে উল্লেখ করা হয়েছে। ইসলামি দেওবন্দি সংগঠনসহ স্থানীয় আরও অনেক উপজাতীয় সংগঠন ওই এলাকায় পাকিস্তানের শাসন ও প্রশাসনিক নিয়ন্ত্রণের উদ্যোগে বাধা সৃষ্টি করছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV