মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের বাংলায় স্ট্যাটাস : ‘স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন সিনেটর ও ডেমোক্র্যাট দলের রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স বাংলায় স্ট্যাটাস দিলেন। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন বার্নি স্যান্ডার্স। এতে তিনি লেখেন, ‘স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার’। বার্নি স্যান্ডার্সের দেওয়া পোস্টটিতে আট ঘণ্টায় ৩ হাজার ৩০০ লাইক ও ৪৭৮ কমেন্ট পড়েছে, শেয়ার হয়েছে ৪০০ বার। অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিরাই এ পোস্টে বেশি মন্তব্য করেছেন। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন বার্নি স্যান্ডার্স।
ইউসুফ চৌধুরী নামে একজন লিখেন, ‘আমাদেরকে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা স্বাধীন ও স্বাধীনতার জাতি! আমরা আপনার পাশে আছি।’
হাসান আল বান্না নামে একজন লিখেছেন, ‘গতবার হিলারিকে না দিয়ে বার্নিকে দিলে অনায়াসেই জিতে যেত। যাক এবারের জন্য শুভ কামনা মি. বার্নি স্যান্ডার্স’।
অনন্তরা মুখার্জি লিখেন, ‘আপনাকে ভালবাসি, বার্নি! শুধু আপনিই বুঝেছেন’।
সুমাইয়া হাসান লিখেছেন, ‘বার্নি আপনি কি শিকাগোতে বাংলা ভাষা ও সংস্কৃতি কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আমাদের সহায়তা করবেন। নিউইয়র্কের মতো বাংলাদেশি রেস্তোরাঁ খুলতেও সহায়তা করবেন কি?’
বার্নি স্যান্ডার্স শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। ১৯৬০ ও ১৯৭০–এর দশকে যুদ্ধবিরোধী এবং নাগরিক অধিকারের জন্য হওয়া আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। স্যান্ডার্স ১৯৯০ সালে ৪০ বছরের মধ্যে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কিন প্রতিনিধি সভার একজন প্রতিনিধি নির্বাচিত হন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests