Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

মার্কিন সেনাবাহিনীতে নতুন অত্যাধুনিক অস্ত্র

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: December 1, 2010 | 11:05 PM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় ক্ষুদ্রাকৃতির বিশেষ ধরনের অস্ত্র তৈরি করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, তালেবান জঙ্গিদের দমনে এই অস্ত্র কার্যকর ভূমিকা পালন করবে।নতুন এই অস্ত্রটির নাম এক্সএম-২৫। মার্কিন সেনাবাহিনী দাবি করছে, শত্রু মোকাবিলায় এই অস্ত্র আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই অস্ত্রের মাধ্যমে লক্ষ্যস্থির করার ক্ষেত্রে লেজার ব্যবহার করা হয়। এতে ২৫ মিলিমিটার ব্যাসযুক্ত উচ্চক্ষমতাসম্পন্ন গুলি ব্যবহার করা যায়। এই অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে গুলি নিয়ন্ত্রণ করা সম্ভব।রিচার্ড অডেটি নামের একজন অস্ত্রবিশেষজ্ঞ অস্ত্রটি তৈরির ক্ষেত্রে সহায়তা করেছেন। তিনি বলেছেন, এটা বড় ধরনের অগ্রগতি। ছোট অস্ত্রের ক্ষেত্রে এবারই প্রথম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।রিচার্ড অডেটি বলেন, অস্ত্রটি চালনার ক্ষেত্রে প্রথমে লক্ষ্যস্থির করে এর ওপর লেজাররশ্মি নিক্ষেপ করতে হবে। লেজারের রেঞ্জের মধ্যে লক্ষ্যবস্তু এলে তখন নিশানা তাক করতে হবে। নিশানা তাক করার পরই গুলি ছুড়তে হবে। অডেটি বলেন, ৫৪৩ মিটার দূরে নিশানা তাক করে গুলি ছোড়ার ক্ষেত্রে এটি সর্বোচ্চ এক, দুই অথবা তিন মিটার পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হতে পারে।আফগানিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী যুদ্ধে এরই মধ্যে এক্সএম-২৫ ব্যবহার করা হয়েছে। আফগানিস্তানে যুদ্ধরত ব্রিটিশ সেনাবাহিনীকেও এই অস্ত্র দেওয়া হতে পারে। এর শক্তিশালী লেজারের সহায়তায় দেয়াল কিংবা পরিখার ওপাশে শত্রুদের চিহূিত করা যায়। এর ফলে এই অস্ত্র দিয়ে গুলিবর্ষণও পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। বিবিসি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ