Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

মার্কিন সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে সৌরশক্তিচালিত গোয়েন্দা বিমান

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: September 23, 2010 | 1:09 AM

ইউএসএনিউজএনওয়াই: মার্কিন সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে নতুন ধরনের একটি গোয়েন্দা বিমান। সৌরশক্তিচালিত চালকবিহীন এ বিমানটি বিরতিহীনভাবে টানা ৫ বছরেরও অধিক সময় আকাশে উড়তে পারবে। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং সোলার ঈগল নামে এ বিশেষ বিমানটি নির্মাণের ঘোষণা দিয়েছে। এরমধ্যে তারা নির্মাণ কাজ শুরু করেছে এবং শিগগির কাজ শেষ হবে বলে জানিয়েছে। তাদের দাবি অনুযায়ী, বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, উচ্চতর বায়ুমণ্ডলে এটি বছরের পর বছর অবস্থান করতে পারবে। সে সঙ্গে ভূমিতে অবস্থিত স্টেশনে কোনো বিঘ্ন ছাড়াই পর্যবেক্ষণ উপাত্ত ও গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে। সোলার ঈগল প্রযুক্তির বিমান নির্মাণে মার্কিন সেনাবাহিনী এরই মধ্যে বোয়িংয়ের সঙ্গে ৮৯ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, নির্মাণাধীন বিমানটি ২০১৪ সাল নাগাদ আকাশে ওড়ানো সম্ভব হবে। মার্কিন সেনাবাহিনী জানায়, পরীক্ষামূলক উড্ডয়নে সোলার ঈগল ৩০ দিন উচ্চতর বায়ুমণ্ডলে অবস্থান করবে। দিনের বেলা এটি সৌরশক্তির সাহায্যে চলবে। আর জ্বালানি সেলে সঞ্চিত অতিরিক্ত শক্তি কাজে লাগিয়ে রাতের বেলাও অনায়াসে উড়তে পারবে বিমানটি। আকাশযানটির রয়েছে শক্তিশালী মোটর ও প্রোপেলার। এর ডানার দৈর্ঘ্য ৪০০ ফুট। এ দীর্ঘ পাখায় বসানো রয়েছে অসংখ্য সোলার সেল। বড় ডানার কারণে বিমানটি অধিক সৌরশক্তি সঞ্চয় করতে পারবে। সেই সঙ্গে আকাশে সহজে ভেসে থাকতেও সহায়তা করবে এটি। ৬০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারবে বিমানটি। প্রতিবেদনের তথ্যমতে, বোয়িংয়ের বিশেষ বিমান নির্মাণ প্রকল্প ফ্যানটোম ওয়ার্কস ফ্যানটোম রে নামে আরেকটি অতি উচ্চ প্রযুক্তির চালকবিহীন ফাইটার বিমান তৈরি করছে। তারা আশা করছেন ২০১১ সালের প্রথম দিকেই এটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্ভব হবে। একই প্রকল্পের আওতায় হাইড্রোজেন জ্বালানিতে চলবে ফ্যানটোন আই নামে আরেকটি বিমান নির্মাণ করছে বোয়িং। এ বিমানটি অনেক উচ্চতায় উড়তে সক্ষম। এটি আকাশে উড়তে পারবে টানা চারদিন।
২০১১ সালে বিমানটির প্রথম উড্ডয়ন সম্ভব বলে জানিয়েছেন ফ্যান্টোম ওয়ার্কের কর্মকর্তারা।ডেইলি মেইল অন লাইন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV