Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: January 6, 2015 | 2:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় জনমত গঠন, রাজনৈতিক দল হিসাবে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ চলাকালে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে স্মারকলিপি প্রদান। ছবি- এনা।

বর্তমান সরকারের প্রথম বছর পূর্তির দিনে গত ৫ জানুয়ারি সোমবার দুপুরে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে এ সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ চলাকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশে জামায়াত-শিবিরকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ও ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচারের রায়কে কার্যকর করার সমর্থন আদায়ে আমাদের এই সমাবেশ। দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় জনমত গঠন এবং জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানিয়ে এসময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকারের সময়েই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী মধ্য আয়ের, আধুনিক ডিজিটাল দেশ হিসাবে গড়ে তোলার এক ঐতিহাসিক অভিযাত্রা শুরু করেছেন। গোটা দেশবাসী তার এই অভিযাত্রায় সম্পৃক্ত। শুরু থেকে জামায়াত-শিবির ও তাদের দোসর বিএনপি বর্তমান সরকারের এ অগ্রযাত্রাকে ব্যাহত করা এবং যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমকে ভ-ুল করার অপচেষ্টায় লিপ্ত। সমাবেশে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত না করার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেশবিরোধী কর্মসূচি এবং তারেক রহমানের মিথ্যাচার বন্ধের আহবান জানান বক্তারা। যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী কর্মকা-ের দায়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানান তারা।

স্টেট ডিপার্টেমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ। ছবি- এনা
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ড. শাহজাহান মাহমুদ, মাহবুবুর রহমান, আক্তার হোসেন, শাসমুদ্দিন আজাদ, লুৎফুল করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, মহিউদ্দিন দেওয়ান, ফারুক আহমেদ, আব্দুল হাসিব মামুন, চন্দন দত্ত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হাজী এনাম, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান টুকু, সোলায়মান আলী, শাহ বখতিয়ার, জাফর উদ্দির রুমি, এম এ করিম জাহাঙ্গীর, শাহানারা রহমান, সেপু রহমান, কামাল আহমেদ, মোর্শেদা কাকন, যুব লীগের সভাপতি মিসবাহ আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদ আলম, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাখাওয়াত বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দরুদ মিয়া রোনেল, ছাত্রলীগের সভাপতি জেড এ জয়, সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর, শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আব্দুল মালেক, আনোয়ার হোসেন, শিকাগো আওয়ামী লীগ নেতা মুনির হোসেন, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, আবুল হোসেন, তৈয়বুর রহমান টনি, নজরুল ইসলাম, গজনবী, আতিকুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। এই সমাবেশে নিউইয়র্কের ব্রঙ্কস, ব্রুকলীন, ওজনপার্ক, জ্যামাইকা ও জ্যাকসন হাইটস থেকে ৭টি বাস, নিউজার্সি ও ফিলাডেলফিয়া থেকে বাস যোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ ছাড়াও ওয়াশিংটন, মিশিগান, ফ্লোরিডা, শিকাগো, ভার্জিনিয়া, কানেকটিকাট, আটলান্টিক সিটি, বস্টন, মেরিল্যান্ডসহ অন্যান্য স্টেট থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশ চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে স্টেট ডিপার্টমেন্টে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার বর্তমান সরকারের প্রথম বছর পূর্তির দিনে ওয়াশিংটনস্থ ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে বিশাল সমাবেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কর্তাব্যক্তিদের কাছে বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে প্রবাসীদের যে দ্ব্যর্থহীন সমর্থন রয়েছে সে বিষয়টিও মার্কিন প্রশাসনকে অবহিত করা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃতজ্ঞতা প্রকাশ
এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ই জানুয়ারী সোমবার কনকনে শীতকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে হাজারো মানুষের উপস্থিতিতে সর্ববৃহত সমাবেশ অনুষ্ঠিত হয় ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে। এ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংগঠনগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, মেট্ট ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগ, নিউজার্সী আওয়ামী লীগ, মিশিগান আওয়ামী লীগ, ফ্লোরিডা আওয়ামী লীগ, জর্জিয়া আওয়ামী লীগ, শিকাগো আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ, টেক্সাস আওয়ামী লীগ, কানেকটিকাট আওয়ামী লীগ, বাফেলো আওয়ামী লীগ, সাউথ জার্সি আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV