Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মার্কিন স্বার্থ সুরক্ষা’র জন্যই ট্রাম্প ‘সীমান্ত’ নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেছেন, বলছেন ৪৯ ভাগ ভোটার

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: July 31, 2019 | 2:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন স্বার্থ সুরক্ষা’র জন্যই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সীমান্ত’ নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেছেন, বলছেন ৪৯ ভাগ ভোটার। তবে ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী বলে মন্তব্য করেছেন অর্ধেকেরও বেশি ভোটার। বর্ণবাদের কারণেই ট্রাম্প কঠোর অভিবাসন নীতি গ্রহণ করেছেন বলে একমত হয়েছেন মাত্র ৪১ ভাগ। ৪৯ ভাগ ভোটার বলছেন ‘সীমান্ত’ নিয়ন্ত্রণ মার্কিন স্বার্থের সুরক্ষা’র জন্যই ট্রাম্প এই নীতি গ্রহণ করেছেন। ডেইলি মেইল, এনডিটিভি

কংগ্রেসের চার ডেমোক্রেট নারী সদস্য ও কৃষ্ণাঙ্গ অধুষ্যিত এক শহরকে বর্ণবাদী আক্রমণের পর কুইনপিয়াক বিশ্ববিদ্যালয়ের চালানো সমীক্ষায় এটি উঠে আসে। মঙ্গলবার প্রকাশিত এই জরিপে দেখা যায়, ট্রাম্প বর্ণবাদী বলে বিশ্বাস করেন ৫১ ভাগ ভোটার। ৪৫ ভাগ তাকে বর্ণবাদী বলে মনে করেন না। ৮০ভাগ কৃষ্ণাঙ্গ ভোটার বলেছেন, ট্রাম্প বর্ণবাদী, ১১ ভাগ বলেছেন তিনি বর্ণবাদী নন।

৪৬ ভাগ শ্বেতাঙ্গ ভোটার ট্রাম্পকে বর্ণবাদী বলেছেন, অন্যদিকে ৫০ ভাগ বলেছেন তিনি এটি নন। হিসপানিক ভোটারদের মধ্যে ৫৫ ভাগ তাকে বর্ণবাদী ও ৪৪ ভাগ বলেছে তিনি নন। জরিপে উঠে আসে, পুরুষদের চাইতে নারী ভোটাররা ট্রাম্পকে বেশি বর্ণবাদী বলে মনে করছেন। ৫৫ ভাগ পুরুষ বলেছেন তিনি বর্ণবাদী নন, ৪১ ভাগ বলেছেন তিনি বর্ণবাদী। অন্যদিকে ৫৯ ভাগ নারী তাকে বর্ণবাদী বলেছেন, ৩৬ভাগ বলেছেন তিনি নন। এই পুলে ৬১ভাগ ভোটার বলেছেন কংগ্রেসের তাকে অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিত হবে না। ২৯ ভাগ তাকে অভিশংসনের পক্ষে মত দিয়েছেন। ২৫ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত এই জরিপ চালানো হয় ১ হাজার ৩০৬জন ভোটারের ওপর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV