মালয়েশিয়ায় ৩ কোটি টাকা প্রতারণা, ৪০০ প্রবাসী বাংলাদেশীর মামলা

বারনামা বলেছে, ওই বাংলাদেশী শ্রমিকদের পক্ষে সিরাজুল হক কাজী তাদের কাছে অভিযোগ করেন, চলতি বছরের গোড়ায় সরকার ‘সিক্স পি’ কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু করেছিল। এর আওতায় যাতে তারা পুনরায় তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারে সেজন্য একটি নির্মাণ কারখানার সঙ্গে যোগাযোগ করে। তারা তাদের কাজের পারমিট সংগ্রহ করে দিতে প্রতিশ্রুতি দিয়েছিল। ওই কোম্পানির পক্ষে তারা একজন এজেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। ওই এজেন্ট এজন্য প্রত্যেকের পাসপোর্ট ও ৩০০০ মালয়েশীয় রিংগিত দিতে বললে তারা সম্মত হয়। তারা সবাই বাংলাদেশী ৭৭ হাজার ৫৫০ টাকার সমপরিমাণ রিংগিত পরিশোধ করে।
সম্প্রতি ওই এজেন্ট তাদের জানায়, পারমিট ফি বৃদ্ধি পেয়েছে। জনপ্রতি ৪২০০ রিংগিত লাগবে। অর্থাৎ, অতিরিক্তি প্রত্যেকের কাছে প্রায় ৪০ হাজার টাকা করে দাবি করে। এবং সেটা পূরণ না করা হলে তাদের পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানায়। এর প্রতিবাদের তারা ওই এজেন্টের লোরং ওয়ান ম্যাট সামনের বাসভবনের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করে।
সিরাজুল বারনামাকে বলেন, তাদের পক্ষে বাড়তি অর্থ শোধ করা সম্ভব নয়। উপরন্তু এখন তাদের অবৈধ শ্রমিক বিবেচনায় নিম্ন মজুরির চাকরি খুঁজে বেড়াতে হবে। আমরা তাই কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করি। আমরা বাংলাদেশ থেকে বৈধভাবে ৫ থেকে ১৮ বছর আগে এ দেশে এসেছি। অনেকে স্থানীয়দের বিয়ে করেছেন এবং তাদের সন্তানও রয়েছে। গত ২৫শে জুলাই তারা ওই কারখানা ও এজেন্টর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেছে। সিক্স পি কর্মসূচির আওতায় যাতে বিদেশীদের অবৈধ শ্রমিক হিসেবে কাজ করতে না হয় সে জন্য নিবন্ধন, ক্ষমা, বহিষ্কার ইত্যাদির বিধান করে একটি আইন করা হয়েছে। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests