মালালাকে নিয়ে নির্মাণ হচ্ছে ডকুমেন্টারি

মালালা ইউসুফজাইকে নিয়ে ডকুমেন্টারি নির্মাণ করতে যাচ্ছেন অস্কার জয়ী নির্মাতা ডেভিস গগেনহেম। ২০১৪ সালে ডকুমেন্টারিটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। তবে এখনো ডকুমেন্টারিটির কোনো নাম দেয়া হয়নি। ডকুমেন্টারিটি শিশু শিক্ষা বিস্তারে মালালার কার্যক্রম নিয়ে নির্মিত হবে বলে প্রযোজক ওয়াল্টার পার্কস ও লরি ম্যাকডোনাল্ড জানান। তারা ২০০৭ সালে নির্মিত আফগান ড্রামা ‘দ্য কাইট রানার’ও প্রযোজনা করেছিলেন। এক বিবৃতিতে ওয়াল্টার পার্কস জানান, বিশ্বব্যাপী শিশু শিক্ষা বিস্তারে মালালার সংগ্রামের সত্য কাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সমন্বয় করে ডকুমেন্টারিটি তৈরি করা হবে। সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন আবুধাবি মিডিয়ার অঙ্গ সংস্থা ইমেজ ন্যাশন আবুধাবি ডকুমেন্টারিটির জন্য অর্থায়ন করবে। ডেভিস গগেনহেম ২০০৬ সালে ‘অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ’ ডকুমেন্টারির জন্য অস্কার জেতেন। ওই ডকুমেন্টারিটি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের বৈশ্বিক উষ্ণতার কার্যক্রম নিয়ে নির্মাণ করা হয়েছিল।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’